হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

উপজেলা প্রতিনিধি, হাজীগঞ্জ (চাঁদপুর)

চাঁদপুরের হাজীগঞ্জে তিন ডাকাতকে আটক করেছে থানার পুলিশ। আটককৃতরা হলেন লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার জাহেদ (২৭), কুমিল্লার মুরাদনগরের ইসমাইল হোসেন (৩৫) এবং দাউদকান্দির মহসিন মিয়া (৪০)। তাদের সঙ্গে থাকা নীল রঙের পিকআপ ঢাকা মেট্টো ন-১৮-৪০৮০, দেশীয় অস্ত্র ও তালা কাটার জব্দ করা হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল রাত অনুমান ২টায়।

থানা সূত্রে জানা যায়, গত রাতে হাজীগঞ্জ থানার একটি টিম পশ্চিম বাজার বিশ্বরোডে চেকপোস্ট বসিয়ে কাজ করছিল। এ সময় সংবাদ পান, কুমিল্লা থেকে একটি ডাকাতের দল হাজীগঞ্জের দিকে আসছে। তাৎক্ষণিক তারা চেকপোস্টটি হাজীগঞ্জ পূর্ব বাজার ব্রিজের ওপর নিয়ে গাড়ি তল্লাশি শুরু করে।

কুমিল্লা থেকে আসা নীল রঙের ঢাকা মেট্রো ন-১৮-৪০৮০ পিকআপটি সিগন্যাল দিলে তারা গাড়ি থামিয়ে পালানোর চেষ্টা করে। তাদের মধ্যে পুলিশ গাড়ি ও দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মালামালসহ থানা হেফাজতে নেওয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাজীব শর্মা জানান, তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে

ব্যাংক ডাকাতের গাড়িতে চড়ে সংসদে যাওয়া সরকার জনগণের নয়

শিবির নেতার অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের সংবাদ সম্মেলন

শিক্ষক হিসেবে নয়, মানুষ হিসেবেও দায়িত্ব পালন করতে হবে: চট্রগ্রাম ডিসি

হাজীগঞ্জে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার

ডুলাহাজারা সাফারি পার্কে নাগলিঙ্গম গাছের চারা রোপণ করলেন প্রধানমন্ত্রী

বিয়ের প্রলোভনে ধর্ষণ করেন শিবির নেতা জিসান: পুলিশ সুপার

বিশেষ সংস্থার হোয়াটসঅ্যাপ বার্তা, ক্রিকেটার নাঈমকে নিয়ে যা ঘটলো

দিল্লির প্রেসক্রিপশনে জনগণের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: নাসীরউদ্দীন পাটোয়ারী