হোম > সারা দেশ > চট্টগ্রাম

গর্ভবতী নারীকে মারধরে যমজ নবজাতকের মৃত্যু,বিচার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে মারধরের ঘটনায় যমজ নবজাতকের মৃত্যুর অভিযোগে দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

‎বুধবার সকালে রায়পুর থানার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎‎ভুক্তভোগী সাবিকুন নাহার উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ওয়াহীদুজ্জামান রাজনের স্ত্রী।

‎‎মানববন্ধনে বক্তারা বলেন , গত ১৬ মার্চ তাদের বাড়িতে লুটপাটের ঘটনা মোবাইল ফোনে ভিডিও করতে গেলে গর্ভবতী সাবিকুন নাহারের ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে লাঠি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা গর্ভের সন্তানদের ঝুঁকির বিষয়টি জানান।

‎‎পরিবারের দাবি, ঘটনার পর থেকেই সাবিকুন নাহারের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে ২২ মে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ছয় মাসের গর্ভাবস্থায় জরুরি ভিত্তিতে সন্তান প্রসব করাতে হয়। জন্মের পর যমজ দুই নবজাতকের একজন মারা যায় এবং অপরজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

‎এ ঘটনায় সাবিকুন নাহার বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছেন ।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

‎তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের মতামত জানতে চেষ্টা করা হলেও যোগাযোগ সম্ভব হয়নি।

‎এমই

কক্সবাজারে ছুরিকাঘাতে ২ যুবক নিহত, একজন হাসপাতালে

জামায়াত-বিএনপির নেতাদের বিরুদ্ধে আ.লীগ কর্মীর মামলা

তিতাসে জামায়াতের ১২ গরু কোরবানি

ফেনীতে জামায়াতের ১২০ গরু কোরবানি

ঢাকায় বিপিসির প্রধান কার্যালয় স্থানান্তরে তোড়জোড়

কচুয়ায় নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে শিশু নিহত

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন মামা, দুর্ঘটনায় নিহত দুজন

ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেল সহকারী প্রকৌশলীর

কন্যা সন্তানের নিরাপত্তায় শটগানের লাইসেন্স চাইলেন বাবা

জনগণের মত উপেক্ষা করলে সরকার এক বছরও টিকবে না