হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে বিএনপির সভায় অংশ নিলেন দুই ওসি

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে বিএনপির আলোচনা সভায় অংশ নিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি কামরুল ইসলাম ও দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান।

রোববার বিকেলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাগাজী উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভায় অংশ নেন তারা।

সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু ।

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার , সদস্য সচিব আলাউদ্দিন আলাল, জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শামসুদ্দিন খোকন, জেলা ছাত্রদল সভাপতি সালাউদ্দিন প্রমুখ।

প্রজাতন্ত্রের কর্মচারি হয়ে এ দুই পুলিশ কর্মকর্তা প্রকাশ্যে সরকারি দলের রাজনৈতিক সভায় অংশ নেওয়ার ঘটনায় স্থানীয়দের মাঝে বিরূপ প্রতিক্রিয়া লক্ষ করা গেছে। সাধারণ মানুষ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন।

এব্যাপারে জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান দৈনিক আমার দেশকে বলেন,পোশাক পরিহিত অবস্থায় রাজনৈতিক সভাস্থলে ওনারা অংশ নিতে পারেন না।বিষয়টি খতিয়ে দেখা হবে।

ফেনীর পুলিশ সুপার শফিকুল ইসলাম আমার দেশকে বলেন,বিধি অনুযায়ী সরকারি কোনো কর্মকর্তা-কর্মচারী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন না।মন্ত্রী মহোদয়ের প্রটোকলের জন্য গেলেও ভেতরে প্রবেশ করা ঠিক হয়নি। এব্যাপারে তাদের নিকট ব্যখ্যা চাওয়া হবে।

এমই

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বেসরকারি হাসপাতালের সাইনবোর্ড

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

লক্ষ্মীপুরে ধর্ষণের অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামলা

বিএনপির একজন কর্মী বেঁচে থাকতেও আ.লীগকে রাজনীতি করতে দেয়া হবে না

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে

মন্ত্রীকে 'প্রিয় নবী’ বলে ভাইরাল জেলা পরিষদের প্রশাসক

নৌপথ আবারও পুরোনো ঐতিহ্য ফিরে পাবে: প্রতিমন্ত্রী

টেকনাফে ডাকাতদলের সঙ্গে বিজিবির গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক

লক্ষ্মীপুরে জামায়াতের ১৯৪ পশু কোরবানি করে মাংস বিতরণ

আগামীতেই জামায়াত ক্ষমতায় আসবে: বিরোধীদলীয় উপনেতা