হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাঙামাটিতে পৃথক নৌকাডুবিতে মা-ছেলেসহ নিহত ৩

নিখোঁজ ২ কলেজছাত্র

জেলা প্রতিনিধি, রাঙামাটি

রাঙামাটিতে ঝড়ো হাওয়ায় পৃথক নৌকাডুবির ঘটনায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে, নিখোঁজ হয়েছে দুই স্কুলছাত্র। গত মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার লংগদু ও নানিয়ারচর উপজেলায় দুর্ঘটনাগুলো ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার রাতে লংগদু উপজেলার গুলশাখালী এলাকায় কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় বাড়ি ফিরছিলেন স্থানীয় কয়েকজন। তবে আকস্মিক ঝড়ো হাওয়া শুরু হলে চালকসহ পাঁচজনকে নিয়ে নৌকাটি ডুবে যায়। বোটচালক আছির আলী পাড়ে উঠতে পারলেও বাকি চারজন ডুবে যায়। এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থল থেকে এক শিশুকে মৃত অবস্থায় ও তার মাকে জীবিত উদ্ধার করে। গতকাল বুধবার সকালে আরেক নারী ও দুপুরে তার শিশু সন্তানের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতরা হলেনÑউপজেলার মাইনীমুখ ইউনিয়নের গাঁথাছড়া গ্রামের এফআইডিসি এলাকার বাসিন্দা সালমা বেগম ও তার ছেলে মাসুম (৫)। এ ঘটনায় জীবিত উদ্ধার করা সিরিনা বেগমের ছেলে রানাকে (৭)। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

অন্যদিকে মঙ্গলবার রাতে নানিয়ারচর উপজেলার ছয়জন কলেজছাত্র দুর্গাপূজার অনুষ্ঠান উপভোগ করতে নানিয়ারচর বাজারের জগন্নাথ মন্দিরে আসেন। রাত আনুমানিক নয়টার দিকে শনখোলাপাড়া ফেরার পথে মহাজনপাড়া এলাকায় তীব্র বাতাসের কবলে পড়ে তাদের নৌকাটি ডুবে যায় । এ সময় চারজন সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও দু’জন নিখোঁজ রয়ে যান। নিখোঁজ দুজন হলেনÑডিলিশন চাকমা (১৮) ও জিগেশ দেওয়ান (১৮)।

বুধবার সন্ধ্যায় নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান সুপম চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ দুই ছাত্রকে উদ্ধারের চেষ্টা চলছে।

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’

বাঁশখালীতে মাকে হত্যা মামলায় ছেলে-পুত্রবধূ গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটার দুই শ্রমিকের মৃত্যু