হোম > সারা দেশ > চট্টগ্রাম

৫৪ বছরের প্রথা ভেঙ্গে ভোট দিলেন চাঁদপুরের ১০ হাজার নারী ভোটারা

জেলা প্রতিনিধি, চাঁদপুর

৫৪ বছরের প্রথা ভেঙ্গে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা এবার ভোট দিলেন। এর আগে ১৯৭০ সাল থেকে জৈনপুরের পীরের অনুরোধ মেনে তারা ভোট দিতেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় থেকে ওই ইউনিয়নের নারী -পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন।

জানা গেছে, জানা গেছে,১৯৭০ সাল থেকে জৈনপুরের পীরের অনুরোধ মেনে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের নারীরা ভোটের সময়েই ভোট দিতে যান না। এবার জেলা প্রশাসনের উদ্যোগে মোট আটটি কেন্দ্রেই পর্দা মেনে তারা ভোট দেন।

ইউনিয়নের আটটি কেন্দ্রে নারী ভোটের জন্য ২০টি বুথ তৈরি করে ভোট দেওয়ার ব্যবস্থা নেয়া হয়। ওই বুথ গুলোর জন্য সহকারী প্রিজাইডিং কর্মকর্তা থেকে শুরু করে সব পর্যায়ের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নারীদের নিয়োগ করা হয়।

তাই নারী ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। এখানে মোট ১০ হাজার ২৯৯ জন নারী ভোটার তাদের ভোট প্রয়োগ করছেন।

দক্ষিণ চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে আসা ৯০ বছর বয়সের মহিফুলের নেছা বলেন, এই প্রথম জীবনে ভোট দিলাম। এছাড়া বেশ ক'জন নারী জানান, তারা প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। ভোট দিতে পেরে তারা খুব খুশি।

চর মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আব্দুস সামাদ জানান, নারীদের জন্যে সকল কর্মকর্তাই নারী রাখা হয়েছে। ফলে নারীরা দীর্ঘদিনের প্রথা ভেঙ্গে ভোট দিচ্ছেন।

গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এ কে এম লোকমান হাকিম জানান, প্রথমবারের মতো নারীরা ভোট দিতে এসেছে। দীর্ঘ লাইন। তবে ভোটদানের পদ্ধতি না জানায় কিছুটা বিলম্ব হচ্ছে।

রূপসা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুমায়ুন কবির জানান, আমাদের প্রচেষ্টার ফলস্বরূপ নির্বাচনে নারীদের ব্যাপক উপস্থিতি।

ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেন, নারীদের ব্যাপক উপস্থিতিতে আমি খুশি।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, জেলা প্রশাসন ব্যাপক উদ্যোগ নেয়ার পর আজ নারীদের ব্যাপক উপস্থিতিতে লক্ষণীয় ভোট পড়ে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম