হোম > সারা দেশ > চট্টগ্রাম

মাদক সেবনে বাধা দেয়ায় বৃদ্ধকে পিটিয়ে হত্যা, আহত ৪

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের কমলনগরে মাদক সেবনে বাধা দেয়ায় মো. নুরুল আমিন (৬০) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। একই ঘটনায় নিহতের পরিবারের আরও চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন নিহত মো. নুরুল আমিনের ছেলে বজলুর রহমান ভুলু (৩১), মো. মামুন (২৫), মো. ফিরোজ (১৮) ও মেয়ে আছমা আক্তার (২৭)।

সোমবার (৭ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ১০টায় উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ভাইস চেয়ারম্যান সড়ক এলাকার চৌধুরীর চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত বজলুর রহমান ভুলু জানান, স্থানীয় চৌধুরীর চা দোকানের সামনে একটি মাচায় বসে ওই এলাকার কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম বিভিন্ন এলাকার অপরিচিত লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দিতো ও মাদক সেবন করতো। এ নিয়ে দুই দিন আগে বজলুর রহমান ভুলু অপরিচিতদের বিষয়ে জানতে চাইলে কথা কাটাকাটি ও বাগবিতণ্ডা হয়।

এরই জেরে সোমবার রাতে চৌধুরীর চা দোকানে তার ভাই মামুন চা খেতে যায়। এ সময় পাওনা টাকার অজুহাতে চা দোকানদার চৌধুরীর সঙ্গে মামুনের তর্কবিতর্ক হয়। একপর্যায়ে মাদকসেবী কামাল, জামাল, মাসুদ, আলমগীর, মনির ও সেলিম মামুনকে ব্যাপক মারধর করেন। খবর পেয়ে বজুলর রহমান ভুলু, তার পিতা নুরুল আমিন ও বোন আছমা আক্তার এগিয়ে গেলে তাদেরও মারধর করে তারা। এ সময় কিছুটা দৃষ্টি-প্রতিবন্ধী মো. নুরুল আমিন গুরুতর জখম হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বজলুর রহমান ভুলু আরও বলেন, মাদক ব্যবসা ও মাদক সেবনের প্রতিবাদ করায় হামলা চালিয়ে তারা বাবাকে হত্যা করেছে। পরিবারের আরও চারজনকে আহত করেছে।

প্রসঙ্গত, বজলুর রহমান ভুলু স্বেচ্ছাসেবক দলের উপজেলা সদস্য ও তোরাবগঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতার বাবা নিহতের ঘটনায় বিচার চেয়ে মিছিল করেছেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কমলনগর থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে সেলিম নামের একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। প্রস্তুতি চলছে মামলা করার।

উচ্ছেদের এক সপ্তাহ পরেই পুরোনো রূপে ফিরল নিমসার বাজার

চাঁদপুরে ডাকাতিয়ায় দুই শিশু নিখোঁজ, একজনের লাশ উদ্ধার

দেড় ঘণ্টার দুধের হাটে লাখ টাকার বেচাকেনা

ব্রাহ্মণবাড়িয়ার তিতাসে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ

উন্নয়নের নামে হাজার কোটি টাকা লুটপাট

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভেসেলের জট

চট্টগ্রামে গণপরিবহনে ভাড়া নিয়ে নৈরাজ্য

লক্ষ্মীপুরে বিশেষ অভিযানে ২৪ ড্রাম অবৈধ ডিজেল উদ্ধার, গ্রেপ্তার ১

ড্রোন হামলায় নিহত জাহেদ, দেড় মাস পর সন্দ্বীপে—অশ্রুসিক্ত বিদায়

সিআরবিতে হাসপাতাল নির্মাণে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: রেলমন্ত্রী