হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে দুর্বৃত্তের ভয়ে নদীতে ঝাঁপ দেওয়া তরুণের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

ছবি: আমার দেশ

চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের হামলার পর হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রাউজান উপজেলার তরুণ মো. সাব্বিরের (২১) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল পৌনে ৯টার দিকে হালদা নদীর রাউজানের পশ্চিম পাশে ছায়ার চর নামক এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। হাটহাজারী উত্তর মার্দাশা রামদাশ হাটস্থ হালদা অস্থায়ী নৌ পুলিশের এএসআই মো. রমজান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা তিন দিন ধরে সাব্বিরের খোঁজে নদীতে টহল দিয়ে আসছি।

মঙ্গলবার সকালে নদীতে বালু তোলার লোকজন নদীতে উপুড় অবস্থায় মানুষের একটি মাথা দেখতে পেয়ে নৌ-পুলিশকে খবর দেয়। এরপর সকাল পৌনে ৯টার দিকে আমরা নদীর মাঝ থেকে ভাসমান অবস্থায় সাব্বিরের লাশ উদ্ধার করি। পরে পরিবারের লোকজন তার পরিচয় চিহ্নিত করে। সুরতহাল রিপোর্ট শেষে তার লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

জানা যায়, শনিবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে হাটহাজারী উপজেলার রামদাস হাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজের পর থেকে যৌথভাবে তল্লাশি চালায় নৌ-পুলিশ ও প্রশাসন। নিখোঁজ তরুণ মো. সাব্বির (২১) রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির বাসিন্দা।

তিনি আব্দুল মান্নান ও মনোয়ারা বেগম দম্পতির একমাত্র ছেলে এবং দুই বোনের একমাত্র ভাই। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাব্বির তার বন্ধু মো. মারুফকে সঙ্গে নিয়ে একটি ওরশ মাহফিলে অংশ নিতে রামদাস হাটে যান। অনুষ্ঠান শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।

হামলার একপর্যায়ে দুজনই নদীতে ঝাঁপ দেন। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির আর ভেসে ওঠেননি। হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, ওরশে বন্ধুদের সঙ্গে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে সাব্বিরের মাথায় আঘাত করা হলে তিনি নদীতে লাফ দেন এবং তলিয়ে যান।

বিষয়টি জানার পর পুলিশ ও প্রশাসন যৌথভাবে উদ্ধার তৎপরতা শুরু করে। সাব্বির পেশায় রাজমিস্ত্রি ছিলেন। এলাকায় ভদ্র ও পরিশ্রমী যুবক হিসেবে পরিচিত ছিলেন তিনি। দলীয় কোনো পদবি না থাকলেও বিভিন্ন রাজনৈতিক সমাবেশে তাকে দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়।

সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, ‘সারা দিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।‘ প্রতিবেশী মো. ইলিয়াস জানান, ‘মারুফের ভাষ্যমতে, দুর্বৃত্তদের আঘাতে তারা নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর জীবিত ফিরে এলো না।’ এদিকে ঘটনার পর পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র ছেলেকে হারিয়ে দিশাহারা পরিবার।

নোয়াখালীতে পুকুর খুঁড়ে মা ও ছেলের কঙ্কাল উদ্ধার, গ্রেপ্তার ৩

জামায়াত নেতার ৬০ ফেস্টুন কেটে ফেললেন শ্রমিকদল নেতা

চাঁদা না পেয়ে গরুর বাজারের ইজারাদারসহ ৬ জনকে কুপিয়েছে সন্ত্রাসীরা

মধ্যরাতে গানের আসরে টাকা ছিটিয়ে ভাইরাল কুমিল্লার এমপি

আপত্তিকর অবস্থায় আটকের পর বহিষ্কার হলেন চবি ছাত্রদল নেতা

দুই বছর পর পুকুরে মিলল মা-ছেলের কঙ্কাল, গ্রেপ্তার ৩

গাছের সঙ্গে অটোরিকশার ধাক্কা, নিহত চালক

স্বরাষ্ট্রমন্ত্রীর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, যুবক গ্রেপ্তার

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

কুতুবদিয়ায় পানিতে ডুবে তিনদিনে ৩ শিশুর মৃত্যু