হোম > সারা দেশ > চট্টগ্রাম

ক্রিকেটার নাঈম হাসানকে মারধর, খুলশীর সেই ওসি প্রত্যাহার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তার ঘটনায় খুলশী থানার ওসি মো. আরিফুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ। তিনি জানান, বাকলিয়া থানার ওসি মোহাম্মদ সোলাইমানকে খুলশী থানার নতুন ওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অপরদিকে সিটিএসবির পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহিদুল কবীরকে বাকলিয়া থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, পুরো ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সিএমপি ।

জেডএম

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সিডিএর স্বার্থ রক্ষা করব’

ফ্যাসিবাদবিরোধী কবিতা লিখে নির্যাতনের শিকার আরিফ

চট্টগ্রামের আনোয়ারায় মা-মেয়েকে কুপিয়ে হত্যা

দখল-দূষণে অস্তিত্ব সংকটে তিতাস নদী

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

আওয়ামীপন্থি ১৩১ আইনজীবীর নাম এখনো বহাল

কুমিল্লায় বাহার নেই, তবে ঠিকই চলছে তার রাজত্ব

চবি ছাত্রদল সাধারণ সম্পাদককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী, দিলেন বিভিন্ন পরামর্শ

কৃষকের অধিকার আদায়ে তারেক রহমানের হাত শক্তিশালী করতে হবে