হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

সেনাবাহিনী-পুলিশের যৌথ অভিযান

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

রামু থেকে অস্ত্র উদ্ধার। : আমার দেশ

কক্সবাজারের রামু উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করা হলেও অভিযুক্ত অন্যরা পালিয়ে গেছে।

জানা যায়, আজ বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানাধীন গর্জনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের থোয়াইংগাকাটা সামারঘোনা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে রামু থানা পুলিশ ও গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ অভিযানে উদ্ধার করা হয়—

১টি দেশীয় তৈরি এলজি, ২টি পুরনো জংধরা পিস্তল, ৬টি বড় চাইনিজ রাইফেলের গুলি, ৪৯টি ছোট পিস্তলের গুলি, ৪টি শটগানের ব্যবহৃত খোসা, বড় বন্দুকের বাটের অংশবিশেষ, ২টি লম্বা দা, ১টি খেলনা পিস্তল, ২টি বাটন মোবাইল ফোনসেট ও একটি কাটারসহ বিপুল আলামত। পরে সকাল সাড়ে ৭টার দিকে এসব অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়।

অভিযানস্থল থেকে আয়শা বেগম রিয়া (২০) নামে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার করা অস্ত্রের সঙ্গে এলাকার একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। পলাতক অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার