হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা জব্দ, পাচারকারী আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও একজন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

আটক মাদক পাচারকারী হলো টেকনাফ সদর ইউনিয়নের হাজম পাড়ার মৃত মমতাজ মিয়ার শহীদ হোসেন (৪০)।

বুধবার (০৪ মার্চ) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৪টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সি-বিচ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৭ কোটি মূল্যের এক লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। ওই সময় মাদক পাচারকারীরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে একইদিন ভোর ৫টার দিকে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন টেকনাফ উপজেলার জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালায়। অভিযানকালে ওই এলাকায় সন্দেহজনক একটি ইজিবাইকে তল্লাশি করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

জব্দ করা ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত ইজিবাইক ও আটক মাদক পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত রাখবে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭