হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘শেখ হাসিনার মাঝে মধ্যে থাকার জন্য ৪৫০ কোটির রেস্টহাউস’

কর্ণফুলী টানেলে মেগা দুর্নীতির চিত্র

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘শুধুমাত্র শেখ হাসিনা মাঝে মধ্যে এসে থাকার জন্য ৪৫০ কোটি টাকার পাঁচ তারকা মানের রেস্ট হাউস নির্মাণ করা হয়েছে। এই প্রকল্পগুলো এখন সরকারের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। শেখ হাসিনার সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলোতে মেগা দুর্নীতি করেছে।’

শুক্রবার দুপুরে আনোয়ারায় এক মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, কর্ণফুলী টানেলকে ঘিরে ব্যাপক লুটপাট হয়েছে। কয়েক দফায় বাজেট বাড়িয়ে নিজেদের পকেট ভারী করা হয়েছে, যার মাশুল এখন জনগণকে দিতে হচ্ছে।

ডা. শাহাদাত বলেন, শুরুতে কর্ণফুলী টানেলের নির্মাণ ব্যয় আট হাজার কোটি টাকা ধরা হলেও তা কয়েক দফায় বাড়িয়ে ১১ হাজার কোটি টাকা করা হয়েছে।

তিনি আরও বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে কর্ণফুলী টানেলকে লাভজনক করার উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এবং সভাপতিত্ব করেন আল্লামা মুফতি খলিল আহমদ কুরাইশি।

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান