হোম > সারা দেশ > চট্টগ্রাম

আটকের ১৬ ঘণ্টা পর বাংলাদেশি ৫৬ জেলেকে ছেড়ে দিলো মিয়ানমার

উপজেলা প্রতিনিধি, টেকনাফ (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলারসহ ধরে নিয়ে যাওয়া ৫৬ বাংলাদেশি জেলেকে ১৬ ঘণ্টা পরে ছেড়ে দিয়েছে মিয়ানমার।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ এহসান উদ্দিন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন বলে জানান তিনি।

তিনি আরও জানান, তাদের পরিবারের পক্ষ থেকে আরকান আর্মি আটক করেছে এমন সংবাদ দিলেও জেলেরা জানিয়েছে মিয়ানমারের নৌ বাহিনী আটক করেছে।

জানা গেছে, গত বুধবার দুপুরের দিকে টেকনাফে সেন্টমার্টিনের দক্ষিণে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমায় মাছ ধরছিল। এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটকের প্রায় ১৬ ঘণ্টা পরে জেলেদের ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়ে তাদোর ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার