হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত বৃদ্ধের মৃত্যু, চিকুনগুনিয়ায় ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শেবু চরণ ভৌমিক (৭৪) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরো ১৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

তবে করোনায় গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষা করা হলেও নতুন কোনো রোগী শনাক্ত হয়নি এবং চিকুনগুনিয়া গত ২৪ ঘণ্টায় ২২ জন আক্রান্ত হয়েছেন।

নিহত শেবু চরণ ভৌমিক সীতাকুণ্ড উপজেলার ৩ নম্বর ছোবহানবাগ ওয়ার্ডের বাসিন্দা। চট্টগ্রামে এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮১১ জনে। যাদের মধ্যে পুরুষ ৪৪২ জন, নারী ২৩৬ জন এবং শিশু ১৩৩ জন। অন্যদিকে, একইসময়ে মৃত্যু হয়েছে আটজনের। যাদের মধ্যে সাতজনই পুরুষ। আর চলতি বছর চিকনগুনিয়ায় চট্টগ্রামে ৭৬৪ জন আক্রান্ত হয়েছেন। অপরদিকে এ বছরের ৪ জুলাই থেকে এ পর্যন্ত মোট ২২৫ জন চট্টগ্রামে করোনোয় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে নয়জনের।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি