হোম > সারা দেশ > চট্টগ্রাম

মেঘনায় ঝটিকা অভিযানে জুয়ার আসর থেকে আটক ৮

নগদ টাকাসহ তাস জব্দ

উপজেলা প্রতিনিধি, মেঘনা (কুমিল্লা)

ছবি: আমার দেশ

কুমিল্লার মেঘনা উপজেলায় ঝটিকা অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ নগদ টাকা, তাস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ এপ্রিল রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মানিকারচর বাজার সংলগ্ন শিকিরগাঁও এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মেঘনা থানা পুলিশ।

বুধবার মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল বাতেনের বাড়ির একটি কক্ষে ঝটিকা অভিযান অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় আটজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আ. বাতেন (৫১), হেলাল উদ্দিন ওরফে হেলাইন্না (৪৭), মো. নাইম (৫১), জসিম উদ্দিন (৫০), আলমগীর (৪২), ডালিম মিয়া (৪৫), শাহিন মিয়া (৩২) ও জালাল মিয়া (৪৮)। তারা সবাই মানিকারচর ইউনিয়ন এলাকার বাসিন্দা।

অভিযানকালে জব্দ করা হয় ১০৭টি খোলা তাস, ৩ বান্ডিল নতুন তাস, নগদ ৪৬ হাজার ৬০ টাকা এবং ৭টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ তালিকাভুক্ত করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে জুয়া খেলার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় মেঘনা থানায় মামলা করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে আগেও বিভিন্ন মামলা রয়েছে। বিশেষ করে হেলাল উদ্দিনের বিরুদ্ধে একাধিক মারামারি, নারী ও শিশু নির্যাতন এবং হত্যাচেষ্টা সংক্রান্ত মামলা রয়েছে। এছাড়া আ. বাতেন, শাহিন মিয়া ও অন্যদের বিরুদ্ধেও বিভিন্ন অপরাধমূলক মামলার তথ্য পাওয়া গেছে।

ওসি শহীদুল ইসলাম আমার দেশকে বলেন, মামলার প্রাথমিক তদন্তে আসামিদের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে এবং তদন্ত চলমান। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের জেলহাজতে আটক রাখার আবেদন জানিয়ে কুমিল্লার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এমএইচ

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান