হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা সীমান্ত দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

পুশইন করা বাংলাদেশিরা

কুমিল্লা সীমান্ত দিয়ে বাংলাদেশে ১৩ জনকে পুশইন করেছে ভারতের বিএসএফ। ২২ মে বুধবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে ভোর সাড়ে চারটার মধ্যে বিএসএফ ১৩ জনকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করেছে বলে জানান কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, কুমিল্লা সীমান্ত এলাকা দিয়ে রাতের আঁধারে ১৩ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ১০ বিজিবি'র টহল দল আটক করে।

বিজিবি জানায়, কমুয়া এলাকা দিয়ে ১৩ জনকে পুশইন করেছে বিএসএফ। এর মধ্যে পুরুষ ৩ জন, নারী ৩ জন এবং শিশু ৭ জন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, জোরপূর্বক বিএসএফ বাংলাদেশে পুশইন করা হয়েছে। তাদের পরিচয় নিশ্চিত করার কার্যক্রম চলছে।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ বলেন, আটক বাংলাদেশিরা বিজিবি’র হেফাজতে রয়েছে। যাচাই শেষে তাদের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

লাকসাম-মনোহরগঞ্জে এনজিওর ঋণে ঝুঁকছে দরিদ্র মানুষ

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য