হোম > সারা দেশ > চট্টগ্রাম

উল্লাস করে ডিসি পার্কে ভাঙচুর, রক্ষা পায়নি ফুলও

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

মোবাইল ফোনে করছিলেন ভিডিও। সঙ্গে উসকানি। 'এই ভাঙ, ভাঙ'। তারপর গালি...। ১০-১৫ মিনিটের তাণ্ডবে পুরো পাল্টে যায় সাজানো গোছানো একটি ফুলের বাগান। যে পার্কে নগরবাসী গিয়ে ব্যস্ততার নিশ্বাস ফেলতো। স্বস্তির নিশ্বাস নিতো। সেই পার্কে এমন ভাঙচুর প্রশাসনের অতি নীরবতাকে দুষছেন নগরবাসী।

মঙ্গলবার রাত ৮টায় ফুল উৎসবের জন্য খ্যাতি পাওয়া চট্টগ্রামের সীতাকুণ্ডের ডিসি পার্কে ভাঙচুর চালান একদল লরি চালক। ওই ভাঙচুরের হাত থেকে ফুলও রক্ষা পায়নি।

চালকদের সঙ্গে পার্কের দায়িত্বে থাকা আনসার ও নিরাপত্তারক্ষীদের মারামারির জের ধরে এ ঘটনা ঘটে। লরি চালকদের হামলা শুরু হলে পার্কে আসা দর্শনার্থীরা আতঙ্কে ছোটাছুটি করতে থাকেন। এ সময় ফৌজদারহাট বন্দর সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনীর সদস্যরা এসে সড়ক সচল করেন। তবে তৎক্ষণে ভাঙচুরের অবশিষ্ট আর কিছু থাকেনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একজন ভিডিও করছেন। নানা ধরনের উস্কানি দিচ্ছেন। গালিও দিচ্ছেন সমানতালে। এসময় তার সঙ্গে যোগ দেন আর ১০-১৫ জন। গেট টেনে ভাঙা হয়। পার্কের ভেতরে সবকটি দোকান ভাঙচুর করেন তারা। এ সময় সড়কের পাশে লাগানো ছোট ছোট গাছও উপড়ে ফেলেন। ফুলের টবও ভাঙচুর করেন।

জানা গেছে, রাত আটটার দিকে বিএম কনটেইনার ডিপোর একটি লরি পার্কটির পার্কিং এলাকায় থাকে। এ নিয়ে পার্কের নিরাপত্তারক্ষীদের সঙ্গে চালকের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তারা লরি চালককে ধরে নিয়ে মারধর করেন বলে অভিযোগ পাওয়া যায়। ওই চালক বিএম কনটেইনার ডিপো কর্তৃপক্ষকে বিষয়টি জানান। পাশাপাশি অন্য চালকদেরও বিষয়টি জানান তিনি।

পরে ২০ থেকে ২৫ জন চালক এসে পার্ক এলাকায় ভাঙচুর শুরু করেন। এ সময় পার্কের ভেতরে থাকা দর্শনার্থীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়। দর্শনার্থীরা ছোটাছুটি করতে থাকেন। পার্কের ভেতরে থাকা দোকানদারেরাও দোকান ফেলে পালিয়ে যান। এ সময় ফৌজদারহাট বন্দর সংযোগ সড়ক বন্ধ হয়ে যায়। পরে ফৌজদারহাট পুলিশ গিয়ে বিষয়টি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সীতাকুণ্ড সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মামুন বলেন, বিএম কনটেইনার ডিপোর এক চালক বেপরোয়া গতিতে একটি লরি চালিয়ে পার্ক এলাকায় আসেন। এ সময় পার্ক এলাকায় দর্শনার্থীদের দুর্ঘটনায় পড়ার উপক্রম হয়। পার্কের নিরাপত্তা প্রহরী ও আনসার সদস্যরা তখন চালক থেকে তার কাগজপত্র নিয়ে মামলা দেবেন বলে হুমকি দেয়ার পর তারা এসে ভাঙচুর চালান।

এমএস

কুমিল্লা বোর্ডের আট কলেজ থেকে অংশ নিচ্ছে না কেউ

মাদক বিক্রিতে বাধা দিতে গিয়ে প্রাণ হারালেন টাইলস মিস্ত্রি

পরিবেশ রক্ষার ডাকে চট্টগ্রামে ‘ইয়ুথ ফর ক্লাইমেট অ্যাকশন’

আদালতের রায় বনাম তৃণমূলের আবেগ, আসলাম চৌধুরীকে ঘিরে যা ঘটছে

আদালতের প্রতি শ্রদ্ধা, পূর্ণাঙ্গ রায় পেলেই রিভিউর ঘোষণা আসলাম চৌধুরীর

বিএনপি কার্যালয়ে ঢুকে প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুরের অভিযোগ

বাড়িতে হামলা-অগ্নিসংযোগ মামলায় বিএনপি-যুবদলের ৯ নেতাকর্মী কারাগারে

কর্ণফুলীতে মাছ ধরার জাহাজে অগ্নিকাণ্ডে ৬ নাবিক দগ্ধ

নিখোঁজের ৮ দিন পর ডোবা থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার

গাঁজা কাণ্ডে দাউদকান্দির ওসি প্রত্যাহার