হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি অটোরিকশা চালক আশিকুর রহমান (৫০) নিহত হয়েছে। মঙ্গলবার রাতে সদর উপজেলার মালিহাতা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আশিকুর রহমান পশ্চিম মালিহাতা এলাকার ইরা মিয়ার ছেলে।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, রাতে যাত্রীবিহীন সিএনজি অটোরিকশা নিয়ে চালক আশিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় মালিহাতা নামক স্থানে জেলার আশুগঞ্জ উপজেলামুখী একটি কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং চালক আশিকুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

এ সময় বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানে আগুন দেয়। তবে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিভাতে সক্ষম হয়। এ ছাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং নিহতের লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম নগরীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

সন্দ্বীপ ২৪ ঘণ্টারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

চাতরী-কেঁয়াগড় সড়কের কাজ ফেলে ঠিকাদার উধাও

ঈদে পর্যটকের অপেক্ষায় রাঙামাটির পাহাড়

শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান ও চাঁদাবাজিমুক্ত শিল্পাঞ্চল গড়ার অঙ্গীকার

আনোয়ারায় মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার : স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ

২৫ হাজার পরিবারের মাঝে কেডিএস গ্রুপের যাকাত বিতরণ

চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক মারা গেছেন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন কুমিল্লা সিটির পরিচ্ছন্নতা কর্মীরা

সপ্তাহে ১৫০ টাকা জমিয়ে রাজকীয় ঈদ বাজার