হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো অভিমুখে পদযাত্রা

জেলা প্রতিনিধি, ফেনী

প্রজন্মভিত্তিক টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেছেন স্থানীয়রা।

বুধবার (২৩ জুলাই) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ পদযাত্রাটি শুরু হয়ে মহিপাল পানি উন্নয়ন বোর্ডের সামনে বিক্ষোভের মধ্য দিয়ে শেষ হয়। এ সময় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের হাতে ৮ দফা দাবি সম্বলিত লিফলেট তুলে দেন আয়োজকরা।

দাবিগুলো হলো- টেকসই ও প্রজন্মভিত্তিক বাঁধ নির্মাণ, বাঁধ নির্মাণের দায়িত্ব সেনাবাহিনীকে প্রদান, নদী শাসন ও অবৈধ বালু উত্তোলন রোধ, মুসাপুর ক্লোজার ও তৎ সংশ্লিষ্ট এলাকায় বাঁধের রক্ষণাবেক্ষণ, খাল খনন ও খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করণ, ফেনী শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ, দুর্যোগ প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জামের সরবরাহ নিশ্চিতকরণ এবং ২০২৪ এর বন্যায় সরকার ঘোষিত পুনর্বাসন প্রকল্পের প্রতিবেদন প্রকাশ ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিতকরণ।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানের দাবিতে বিভিন্ন মহলে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেয়নি। এবার শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে দাবিগুলোর ব্যাপারে জোরালো জনমত গড়ে তোলা হবে।

পাউবো অভিমুখে পদযাত্রা কর্মসূচির সংগঠক ওসমান গণি রাসেল বলেন, টেকসই বাঁধ নির্মাণসহ ৮ দফা দাবিতে পাউবো ফেনী অভিমুখী পদযাত্রা সম্পন্ন হয়েছে। এতে ফেনীর ৬ উপজেলার স্বেচ্ছাসেবীসহ সাধারণ মানুষের সর্বাত্মক অংশগ্রহণ করেছে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার