হোম > সারা দেশ > চট্টগ্রাম

দখল-দূষণে অস্তিত্ব সংকটে কুমিল্লার রেইসকোর্স খাল

এম হাসান, কুমিল্লা

কুমিল্লা শহরের পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম রেইসকোর্স খাল দখল-দূষণের ফলে এখন অস্তিত্ব সংকটে। শহরের প্রায় অর্ধেক পানি নিষ্কাশন হয় এই খাল দিয়ে। এক সময় এটির প্রশস্ত ছিল ৩০ ফুট। কিন্তু সংকুচিত হয়ে তা নেমে এসেছে ১০ ফুটে। প্রভাবশালীদের দখল, প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং দীর্ঘদিনের অব্যবস্থাপনার ফলে খালটি কার্যত মৃতপ্রায়। ফলে সামান্য বৃষ্টিতেই শহরে ভয়াবহ জলাবদ্ধতা দেখা দেয়, যা নগরবাসীর দৈনন্দিন জীবনকে বিপর্যস্ত করে তুলেছে। অভিযোগ রয়েছে, গত ১৬ বছরে আওয়ামী শাসনামলে খাল দখলের মাত্রা ছিল সবচেয়ে বেশি। কিন্তু সরকার পতনের এক বছর পেরিয়ে গেলেও খাল উদ্ধার বা সংরক্ষণে প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। যা জনমনে গভীর ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

জানা যায়, রেইসকোর্স খালটি কুমিল্লা নগরীর ঝাউতলা, ছোটরা, কালিয়াজুরী, বাগিচাগাঁও, রেইসকোর্স ও শাসনগাছা এলাকার পানি নিষ্কাশনের প্রধান মাধ্যম। খালটি রেইসকোর্স এলাকা থেকে শুরু হয়ে শাসনগাছা নোয়াপাড়া হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পার হয়ে গুঙ্গিয়াজুড়ি খালে গিয়ে মিশেছে। খালটির গ্রিন রোড কাঠেরপুল ও ধানমন্ডির পশ্চিম পাশের এলাকার দুই পাশ দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা ।

স্থানীয়দের অভিযোগ, গত দুই দশকে প্রভাবশালী ব্যক্তিরা খালের দুই পাশ ভরাট করে বহুতল ভবন ও দোকানপাট নির্মাণ করেছেন। প্রশাসনের নজরদারির অভাবে এসব স্থাপনা বহাল তবিয়তেই রয়ে গেছে। এখনো কেউ কেউ বহুতল ভবন নির্মাণ করার পাঁয়তারা করছে । কিছুদিন আগে সদর উপজেলা ভূমি অফিস থেকে খালের পাশে দখল বন্ধ করার জন্য লাল পতাকা টাঙিয়ে দিয়েছিলেন কর্মকর্তারা। কিন্তু তারা স্থান ত্যাগ করার পর সেসব পতাকা সরিয়ে ফেলা হয়।

রেইসকোর্স ওয়েলফেয়ার সোসাইটির সাবেক সদস্য ও বিএনপির নেতা আবু বকর শিল্পী বলেন, শৈশবে যে খালটি ৩০ ফুটের বেশি দেখতাম, এখন তা অনেক জায়গায় ১০ ফুটের নিচে চলে এসেছে। খাল দখলই জলাবদ্ধতার মূল কারণ। আমরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিব। খাল উদ্ধারে সরকারের সহযোগিতা চেয়েছেন তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান, ধানমন্ডি ব্রিজের পশ্চিম পাশে ডাস্টবিন দখল করে তিনটি দোকান তৈরি করেছে সাবেক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ । একই সঙ্গে তিনি কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এগুলো এখনো দখল অবস্থায় আছে।

কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান বলেন, রেইসকোর্স খাল নিয়ে একটি রিট হয়েছিল। আমরা সরেজমিন পরিদর্শন করেছি এবং প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে জমা দিয়েছি। মামলা করে উচ্ছেদ অভিযান পরিচালিত হবে।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, খালটি পরিদর্শন করব। কেউ খাল দখল করে ভবন বা দেয়াল নির্মাণ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রেইসকোর্স খাল ধানমন্ডি রোডের ব্রিজের পাশের বহুতল ভবনের মালিক হাবিবুর রহমান বলেন, কিছু দিন আগে উপজেলা প্রশাসন লাল পতাকা টাঙিয়ে দিয়ে গিয়েছিল। কিন্তু তারা চলে যাওয়ার আধা ঘণ্টার মধ্যেই লাল পতাকা উঠিয়ে ফেলা হয়। তিনি বলেন, খালটি উত্তর পাড়ে দখল হয়েছে। আমাদের ভবনটি সরকারি খালের উপরে উঠানো হয়নি।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেন, শহীদ জিয়াউর রহমান খাল খনন প্রকল্প শুরু করেছিলেন দেশের কৃষি ও উন্নয়নের স্বার্থে। আজকের জলাবদ্ধতা প্রমাণ করে সেই প্রকল্পের প্রয়োজনীয়তা কতটা গুরুত্বপূর্ণ ছিল। বিএনপির ৩১ দফার সঙ্গে আবারও খাল খনন কর্মসূচি যুক্ত হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু দৈনিক আমার দেশকে বলেন, আমি মেয়র থাকাকালীন প্রতি বছর খাল পরিষ্কার করতাম। এখন আর তা হচ্ছে না বলেই দখল বেড়েছে। আইন প্রয়োগে দেরি করলে ভবিষ্যতে পরিস্থিতি আরো জটিল হবে। যারা খাল দখল করছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ।

সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন বলেন, কেউ খাল দখল করে ভবন বা দেয়াল নির্মাণ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার বলেন, এবারের বর্ষা মৌসুমে আমি নিজে জেলার বিভিন্ন খাল পরিদর্শন করেছি। কিছু জায়গায় খাল দখল হয়েছে, তবে আগামী বর্ষার আগেই সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। সরকারের এক ইঞ্চি জায়গাও কেউ দখলে রাখতে পারবে না।

তিনি আরো জানান, সিটি করপোরেশনের নিজস্ব ম্যাজিস্ট্রেট না থাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে উচ্ছেদ অভিযানে সহযোগিতা করা হবে।

কুসিক প্রশাসক পদে আলোচনায় টিপু ও আবু

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

লক্ষ্মীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১০ দোকান পুড়ে ছাই

দেড় বছর পর আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলা-ঢাকা বাস চলাচল শুরু

প্রেমের টানে শ্রীলঙ্কান তরুণী দাগনভূঞায়, ইসলাম গ্রহণ করে বিয়ে

চট্টগ্রামে গ্যাসলাইনে বিস্ফোরণ নিহত তিন জনের বাড়ি শোকের মাতম

পাহাড় কাটার দায়ে বিপিসিকে ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

মিয়ানমারে পাচারকালে ১৮০০ বস্তা সিমেন্টসহ ১৮ পাচারকারী আটক

মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার, চিরকুট নিয়ে রহস্য

তারেক রহমানের শাসনামলে দেশে গুন্ডামি ও চাঁদাবাজির ঠাঁই হবে না