হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম আদালত ভবনে দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মোজাম্মেল হক আদালত ভবনে দায়িত্ব পালনকালে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

বুধবার বিকালে চট্টগ্রাম আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় হাঁটার সময় তিনি হঠাৎ করে মেঝেতে ঢলে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, জরুরি কাগজপত্র নিয়ে আদালতে আসার পর বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিলেন মোজাম্মেল হক। এ সময় হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম আদালতের হাজতখানায় কর্মরত এএসআই জাকির হোসেন বলেন, হঠাৎ খবর পাই আদালত ভবনের দ্বিতীয় তলার বারান্দায় এক পুলিশ কনস্টেবল হাঁটতে হাঁটতে ঢলে পড়েছেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে মোজাম্মেল হককে হাসপাতালে নেওয়া হয়, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

নিহত কনস্টেবল মোজাম্মেল হকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায়। তার মৃত্যুর ঘটনায় পুলিশ বিভাগে শোকের ছায়া নেমে এসেছে।

চকরিয়ায় বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেপ্তার

নতুন বাংলাদেশ বিনির্মাণে গণভোট ও জুলাই সনদ পূর্ণ বাস্তবায়ন করতে হবে

দরিদ্রদের বরাদ্দকৃত চাল বাজারজাত করে কোটি কোটি টাকার বাণিজ্য

ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে হেফাজতে ইসলামের বিক্ষোভ

তারেক রহমানকে বরণ করতে বর্ণিল সাজে কুমিল্লার মহাসড়ক

ফেনীতে শিল্পকারখানায় ডাকাতি, আড়াই কোটি টাকার মাল লুট

উন্নয়নের নামে লুটপাটের যুগ শেষ, এখন হবে প্রকৃত উন্নয়ন

লোহাগাড়ায় জমির বিরোধে মাদ্রাসা শিক্ষককে পিটিয়ে হত্যা

বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি-সন্ত্রাস করলে পুলিশে দেয়ার আহ্বান এমপি এনামুলের

দেশে ফিরল মালয়েশিয়ায় হত্যার শিকার রবিনের লাশ