হোম > সারা দেশ > চট্টগ্রাম

তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে আ.লীগের ক্যাডার রবিউল

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা আলেখারচর বিশ্বরোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যানার ছিঁড়ে ফেলেছে আওয়ামী লীগের ক্যাডার দেওয়ান রবিউল ও তার সঙ্গীরা।

শুক্রবার রাত আটটার দিকে এই ঘটনাটি ঘটেছে ‌।

স্থানীয় সূত্রে জানা গেছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এলাকার চর বিশ্বরোড এলাকায় তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার টাঙ্গানো হয়েছে । শুক্রবার রাত আটটার দিকে ব্যানারটি ছিঁড়ে ফেলার সময় স্থানীয় কয়েকজন সিএনজি চালক দুর্বৃত্তদের ধাওয়া করে। এ সময় তারা দৌড়ে পালিয়ে যায় ।

কয়েকজন সিএনজি চালকের সাথে কথা বলে জানা গেছে কুমিল্লা ছয় আসনের পলাতক সাবেক এমপি বাহারের একনিষ্ঠ কর্মী আওয়ামী লীগ নেতা দেওয়ান রবিউলের নেতৃত্বে তারেক রহমানের ব্যানাটি ছিঁড়ে ফেলা হয়েছে। আওয়ামী লীগ নেতা রবিউল কুমিল্লা আদর্শ সদর উপজেলা উত্তর দুর্গাপুর ইউনিয়ন বারছনা গ্রামের দেওয়ান গোলাম রহমানের ছেলে।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আমার দেশকে বলেন, সম্মেলন উপলক্ষে সড়ক ও মহাসড়কে আমাদের নেতা তারেক রহমানের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে। আমাদের কাছে অভিযোগ এসেছে আওয়ামী লীগ নেতা রবিউলসহ কিছু দুর্বৃত্ত ব্যানার ফেস্টুনগুলো রাতের অন্ধকারে ছিঁড়ে ফেলেছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির বলেন, আগামী কাল সম্মেলন। জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারক রহমানের ছবি দিয়ে ব্যানার ফেস্টুন টাঙ্গানো হয়েছে । আমরা বিষয়টি খোঁজখবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব।

এই বিষয়ে জানতে আওয়ামী লীগ ক্যাডার রবিউলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি ।

কুমিল্লা কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম আমার দেশকে বলেন, ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলার বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। একটা মৌখিক অভিযোগ পেয়েছিলাম।

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার