হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইফতার পার্টিকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা (ফেনী)

ফেনীর দাগনভূঞা উপজেলায় ইফতার পাটিকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলা সদর ইউনিয়নের মুকবুলের টেক নামক স্থানে এ সংঘর্ষ ঘটে। খবর পেয়ে সংঘর্ষস্থল থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আহতরা হলেন- জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক, সদস্য রিয়াজ উদ্দিন, দিপু, শাহীন হোসেন, আলমগীর, সোহেল, শেখ ফরিদ, রাহাত, ছাত্রদলকর্মী হৃদয়সহ আরও কয়েকজন।

দাগনভূঞা থানার ওসি লুৎফর রহমান জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলোর বিষয়ে একপক্ষ অপরপক্ষকে দোষারোপ করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দেশে ফেরার প্রাক্কালে বিমানবন্দরে অসুস্থ খন্দকার মোশাররফ, আবারো হাসপাতালে ভর্তি

চৌদ্দগ্রামে সংগীতশিল্পী ইউসুফ হত্যার ২০ দিনেও আসামি গ্রেপ্তার নেই, ক্ষোভ স্বজনদের

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার