হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রাম বিমানবন্দরে বিপুল পরিমাণ দিরহাম ও রিয়ালসহ যাত্রী আটক

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ মো. আবু বক্কর নামের এক দুবাইগামী যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার বাংলাদেশি বাজারমূল্য প্রায় ৯৪ লক্ষ ৯১ হাজার ৩৯৭ টাকা।

বৃহস্পতিবার রাত ৮টা ১৫ মিনিটে বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জে তল্লাশিকালে তাকে আটক করা হয়। আটক আবু বক্কর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ভবানীপুর এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাইগামী BG147 এর যাত্রী আবু বক্করকে প্যাসেঞ্জার ডিপার্চার লাউঞ্জে গোপন তথ্যের ভিত্তিতে তল্লাশি করা হয়। এর আগে তার ইমিগ্রেশনও শেষ হয়ে যায়৷ বিমানবন্দর কর্তৃপক্ষ ও গোয়েন্দা সংস্থার তথ্যে তাকে তল্লাশি করা হলে তার কাছ থেকে ২ লাখ ৫৩ হাজার ৬৬৫ দুবাই দিরহাম যার বাংলাদেশি মূল্য প্রায় ৬৯ লাখ ৫১ হাজার ৪৬৫ টাকা। এছাড়াও ৪ হাজার ৭৯০ রিয়াল পাওয়া গেছে। যার বাংলাদেশি মূল্য প্রায় ১৪ লাখ ৬০ হাজার ৯৫০ টাকা। সবমিলিয়ে তার কাছে প্রায় ৯৪ লাখ ৯১ হাজার ৩৯৭ টাকার বিদেশি মুদ্রা মিলেছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বা নিয়মিত তল্লাশির অংশ হিসেবে রাত সোয়া আটটার দিকে ওই যাত্রীর ব্যাগ ও শরীর তল্লাশি করা হয়। এ সময় অভিনব উপায়ে লুকিয়ে রাখা এই বিপুল পরিমাণ দিরহাম ও ওমানি রিয়াল উদ্ধার করা হয়। বৈধ কোনো কাগজপত্র ছাড়া এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের চেষ্টা করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। আটক যাত্রীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছে এয়ারপোর্ট কর্তৃপক্ষ।

এএস

অভিযানের মধ্যেই বদলির খবর শুনলেন ডিসি আমিরুল

খাগড়াছড়িতে পাহাড়ি তরুণীকে ধর্ষণকারী মারমা যুবক আটক

জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

সহায় সম্বলহীন মৃত রিকশাচালক পরিবারের পাশে দাঁড়ালেন ডিসি জাহিদ

পটিয়ায় হত্যা মামলায় প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

কুমিল্লা কারাগারে যুবদল কর্মীর মৃত্যু

হোস্টেলে ছাত্রের মৃত্যু, অধ্যক্ষের পদত্যাগ দাবিতে বিক্ষোভ

পটিয়ায় ভিডিও ফটোগ্রাফারকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ছিনতাই, আহত ২

রোহিঙ্গাদের জন্য আরো ২০০ কোটি টাকা সহায়তা ঘোষণা

চলতি বর্ষায় নগরবাসীকে জলাবদ্ধতার শিকার হতে হবে না: সিডিএ চেয়ারম্যান