হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে মেয়ের সামনে দর্জিকে কুপিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরুল আজিম প্রকাশ আজম (৪০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার উপজেলার ৮ নম্বর মেখল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মেখল খলিফাপাড়া এলাকার পাশের একটি জমি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নুরুল আজিম ওই এলাকার মৃত ইসলামের ছেলে। তিনি পেশায় একজন দর্জি (টেইলর) ছিলেন। তিনি তিন সন্তানের জনক বলে জানা গেছে।

স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সৈয়দ নেজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আজম বাড়ির পাশের একটি জমিতে মাছ ধরতে গেলে সেখানে থাকা দুই ব্যক্তির সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই দুই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ ওঠে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়।

স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ না করার শর্তে জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তারা নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখেছেন বলেও দাবি করেন।

হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, “নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।”

সাতকানিয়ার বন্যাদুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর ১০ স্পিডবোট

বাঁশখালীতে ঢলের পানিতে ভেসে কিশোরীর মৃত্যু

এই দেশ শুধু সরকারি দলের নয়, ১৮ কোটি মানুষের: ডা. শফিকুর রহমান

সীতাকুণ্ডে চাকা বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দুর্ঘটনা, যুবক নিহত

মাদরাসা অফিস কক্ষে আ.লীগ নেতার জামায়াতে যোগদান

ছাগলনাইয়ায় সাংবাদিক হামলা মামলায় গ্রেপ্তার ১

নদীপথে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার জব্দ

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পর্শে ব্যবসায়ীর মৃত্যু

নগরের ৯০ শতাংশ এলাকা থেকে পানি নেমেছে: চসিক মেয়র

বাঁশখালীতে পাহাড়ি ঢলে দুই শিশুর মৃত্যু, পানিবন্দী দেড় লাখের বেশি মানুষ