হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লার তিতাসে জুলাই আন্দোলনে হামলার আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, তিতাস (কুমিল্লা)

কুমিল্লার তিতাস উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী জুলাই আন্দোলনে হামলার মামলায় এজাহারনামীয় ও একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়াকে (৫৩) গ্রেপ্তার করেছে তিতাস থানা পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। একপর্যায়ে ফারুক মিয়াকে গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়।

ফারুক মিয়া উপজেলার শাহপুর গ্রামের মৃত আনু মিয়া ছেলে ও ৯নং মজিদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ।

মো. শহীদ উল্যাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হয়ে রোববার রাতে অভিযান পরিচালনা করে ফারুক মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলা রয়েছে। মোট ৯টি মামলা রয়েছে তার বিরুদ্ধে৷ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম