হোম > সারা দেশ > চট্টগ্রাম

বৈরী আবহাওয়ায় শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

দুর্ভোগে যাত্রীরা

চট্টগ্রাম ব্যুরো

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে প্রতিকূল আবহাওয়ার কারণে বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল, ডাইভার্ট এবং কয়েক ঘণ্টা বিলম্বের ঘটনা ঘটেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, মদিনা থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের BG-138 ফ্লাইটটি মঙ্গলবার সকাল নয়টা ৪০ মিনিটে চট্টগ্রাম অবতরণের কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সেটি ডাইভার্ট হয়ে ঢাকায় চলে যায়। পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে ফিরে আসে এবং বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এতে আরো জানানো হয়, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকাগামী BS-342 ফ্লাইটটি প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে। তবে একই এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের BS-105 ফ্লাইটটি বৈরী আবহাওয়ার কারণে সম্পূর্ণ বাতিল করা হয়েছে।

আন্তর্জাতিক রুটের ফ্লাইদুবাই এয়ারলাইনসের FDB-564 (চট্টগ্রাম-দুবাই) ফ্লাইটটিও শিডিউল বিপর্যয়ের মুখে পড়েছে। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় ৩ ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দর ত্যাগ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে রানওয়ের দৃশ্যমানতা কমে যাওয়ায় এবং বৈমানিক নিরাপত্তার স্বার্থেই ফ্লাইটগুলোর শিডিউলে এই পরিবর্তন ও বাতিল করতে হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না