চট্টগ্রামের ফটিকছড়িতে চট্টগ্রাম বিশ্ববিদ্য়ালয়ের শিবিরের সাবেক ছাত্র আন্দোলন সম্পাদক মিজানুর রহমানের উপর অতর্কিত হামলা চালায় স্থানীয় সাত থেকে আটজনের একটি সন্ত্রাসী দল।
বুধবার উপজেলার ভুজপুর থানা এলাকার দাঁতমারা বাজারের মসজিদ গলিতে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, আক্রমনকারীরা জুলাই বিপ্লবের আগে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জানে আলমের অনুসারী ছিলেন। ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পর বিএনপির সাংগঠনিক দুর্বলতার সুযোগে তারা রাতারাতি তাঁতীদল ও ছাত্রদল বনে যায়। তাদের মধ্যে কানকাটা সেলিম, ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলার সদস্য নাহিদুল ইসলাম নাহিদ, পোল্ট্রি মামুনকে দেখতে পায় স্থানীয় জনতা।
আহত মিজান রহমানকে ফোন করা হলে তিনি বলেন, এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী অতর্কিতে হামলা চালায়। হামলার সময় তারা আমাকে আওয়ামী লীগের দোসর হলে গালমন্দ করে।
হামলার প্রতিবাদে বৃহস্পতিবার স্থানীয় দাঁতমারা বাজারে একটি বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আবদুল জব্বার, জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিনসহ জেলা উপজেলার কয়েক’শ নেতা কর্মী উপস্থিত ছিল।
বর্তমানে ভুজ-পুর থানার আইনশৃখলান পরিস্থিতি উত্তপ্ত রয়েছে।
এমএস