হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফের নাফ নদী থেকে ২টি ইঞ্জিনচালিত মাছ ধরার নৌকা সহ ৪ বাংলাদেশি জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।

সোমবার সন্ধ্যা ৫ টার দিকে এই তথ্য নিশ্চিত করেন, নৌকার মালিক আবছার ও নুরুল হাকিম।

তারা জানান, বেলা ১২ টার দিকে নাফ নদীতে মাছ ধরার সময় মিয়ানমারে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা ধাওয়া করে অস্ত্রের মুখে তাদেরকে ধরে নিয়ে যায়।

৪ জেলে সকাল ৬ টার দিকে নাফ নদীতে মাছ ধরতে যায়। মাছ ধরার সময় তাদেরকে বাংলাদেশের জলসীমা থেকে ধরে নিয়ে যাওয়া হয় বলে জানান তারা।

জেলেরা হলেন, মো. মনির আহমেদ (৪৫), মো. ইয়াছিন (১৮), আব্দুল মালেক প্রকাশ শফা (৫০), মো. জামাল হোসেন (৪০)। তাদের সবার বাড়ি টেকনাফ পৌরসভার দক্ষিণ জালিয়াপাড়া এলাকায়।

টেকনাফ পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান বলেন, আমার এলাকার ৪ জন জেলে ধরে নিয়ে যাওয়া খবর পেয়েছি।

স্থানীয় জেলে সুলাইমান , নুরুল বশর, নেজাম জানান, টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীর মিয়ানমার জলসীমায় মাছ ধরছিলেন ওই জেলেরা। এ সময় স্পিডবোটযোগে এসে আরাকান আর্মির সশস্ত্র সদস্যরা তাদের অস্ত্রের মুখে জিম্মি করে। পরে ২টি মাছ ধরার নৌকাসহ জেলেদের মিয়ানমারের কাইচ্যং খালের দিকে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ।

এ বিষয়ে বিজিবির অধিনায়কের মুঠোফোনে বেশ কয়েকবার ফোন দিয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।

এমই

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম