হোম > সারা দেশ > চট্টগ্রাম

১৯ হাজার ইয়াবাসহ চার রোহিঙ্গা যুবক আটক

জেলা প্রতিনিধি, দক্ষিণ চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অভিযান চালিয়ে অভিনব কৌশলে পাচারকৃত ১৯ হাজার ৫০০ পিস ইয়াবাসহ চার রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)।

রোববার (৩ মে) রাত আনুমানিক ৮টার দিকে কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ঠাকুরদিঘী বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—একটি বড় মাদকের চালান বাসযোগে চট্টগ্রাম হয়ে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হচ্ছে। র‍্যাব সদস্যরা বাসটি থামিয়ে যাত্রীদের মধ্যে সন্দেহভাজন চারজনকে শনাক্ত করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পেটে ইয়াবা বহনের বিষয়টি স্বীকার করে।

পরবর্তীতে তাদের সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকদের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। এক্স-রে ও নিবিড় পর্যবেক্ষণের পর তাদের পেট থেকে পায়ুপথে নির্গত ইয়াবার পুটলি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার মোট সংখ্যা ১৯ হাজার ৫০০ পিস।

র‍্যাব জানায়, আটককৃতরা বিশেষ কৌশলে ইয়াবাগুলো ছোট ছোট পলিথিনে প্যাকেট করে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় মুখ দিয়ে গিলে পেটে জমা রাখত। পরে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে তা মলত্যাগের মাধ্যমে বের করে সরবরাহ করত।

র‍্যাব-১৫ (সিপিসি-৩, বান্দরবান ক্যাম্প)-এর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ মেহেদী আলম জানান, আটকরা দীর্ঘদিন ধরে এই কৌশলে মাদক পাচারের সঙ্গে জড়িত এবং কক্সবাজার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে নিয়মিত ইয়াবা সরবরাহ করে আসছিল। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার