হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডামুড্যার হুমায়ুন পুলিশ ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয়

উপজেলা প্রতিনিধি, ডামুড্যা (শরীয়তপুর)

হুমায়ুন কবির। ছবি: আমার দেশ

৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে পুলিশ ক্যাডারে (এএসপি) মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন শরীয়তপুরের ডামুড্যার কৃতী সন্তান হুমায়ুন কবির। তার এই অসাধারণ সাফল্যে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও জেলাজুড়ে আনন্দের বন্যা বইছে।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করে। এতে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৩২০ জন এবং নন-ক্যাডার পদে ২০১ জনসহ মোট ১ হাজার ৫২১ জনকে সুপারিশ করা হয়।

প্রকাশিত ফলাফলে পুলিশ ক্যাডারে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেন হুমায়ুন কবির। তিনি শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের বাসিন্দা। ছাত্রজীবনে তিনি পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়ন করেন।

স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই হুমায়ুন কবির মেধাবী, পরিশ্রমী ও স্বপ্নবান শিক্ষার্থী ছিলেন। শিক্ষাজীবনের প্রতিটি ধাপে তিনি কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার এই সাফল্য শুধু পরিবার বা শিক্ষাপ্রতিষ্ঠানের নয়, বরং পুরো শরীয়তপুর জেলার জন্য গৌরবের বিষয়।

পূর্ব ডামুড্যা আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও তার এই অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, হুমায়ুন কবিরের এই সাফল্য এলাকার নতুন প্রজন্মকে উচ্চশিক্ষা ও বিসিএসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে উৎসাহিত করবে।

ডামুড্যা উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষার্থী এবং স্থানীয় বাসিন্দারা সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শরীয়তপুরবাসীর প্রত্যাশা, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে হুমায়ুন কবির দেশের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমএইচ

স্বর্ণের চেয়েও এখন বেশি লাভ সিগারেট চোরাচালানে

কর্ণফুলীতে লাইটার জাহাজডুবি, ১২ নাবিক উদ্ধার

ইতালিতে এক পরিবারের তিনজন খুনের নেপথ্যে পরকীয়া

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে নিহতের জেরে ফের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, যুবক আটক

রামগঞ্জে রাস্তায় পড়ে ছিল বিদ্যুতের তার, প্রাণ গেল গৃহবধূর

অনিয়মের তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার আমার দেশ প্রতিনিধি

চাঁদা না দেয়ায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম

কোটি টাকার প্রকল্পে প্রশ্নের মুখে সীতাকুণ্ড প্রজনন খামার

ব্রাহ্মণবাড়িয়ায় লাশ দাফনের পর ফের সংঘর্ষ, অগ্নিসংযোগ লুটপাট