হোম > সারা দেশ > চট্টগ্রাম

কাপ্তাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মারা গেছেন

উপজেলা প্রতিনিধি, কাপ্তাই (রাঙামাটি)

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত এএসআই মো. মাহাবুর হাসান সড়ক দুর্ঘটনা নিহত হয়েছেন। কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, গত ২৩ মার্চ ২০২৬ তারিখে কাপ্তাই পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকা অবস্থায় দায়িত্ব পালনকালে তিনি রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেটসংলগ্ন এলাকায় সিএনজি অটোযোগে যাতায়াত করছিলেন। এ সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হলে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়, সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার ( ২৫ মার্চ) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ওসি জানান, নিহত এএসআই মো. মাহাবুর হাসানের লাশ তার গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলায় নেওয়া হয়েছে

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম