হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ের নায়ক প্রবাসী রানা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, চাটখিল (নোয়াখালী)

ছবি: আমার দেশ

নোয়াখালীর চাটখিল উপজেলার করটখিল গ্রামের বড় বরম বাড়ীর মৃত শফিউল্লাহর ছেলে প্রবাসী সোহেল রানা (৩৬) প্রবাসে থেকে নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করে স্ত্রীদের বিভিন্নভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এই প্রতারণার ধারাবাহিকতায় তার সদ্য বিবাহিত স্ত্রী কুমিল্লার কুটুয়ালি এলাকার শাহানাজ বেগম (৩০)।

গত ২ জুন কুমিল্লা জুডিশিয়াল আদালতে শাহানাজ মামলা করে, জিআর মামলা নং- ৮৯০/২৬ইং। এই মামলায় সোহেল রানার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করা হয়। চাটখিল থানা পুলিশ রোববার রাতে অভিযান চালিয়ে সোহেল রানা কে করটখিল গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেপ্তার করা সোহেল রানাকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়।

পুলিশ ও শাহানাজ বেগমের অভিযোগে জানা যায়, গত ৪ বছর ধরে প্রবাসে থেকে সোহেল রানা নিজেকে অবিবাহিত যুবক পরিচয় দিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শাহানাজ বেগমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৫ মে বিদেশ থেকে সোহেল রানা শাহানাজের কুমিল্লার বাড়িতে আসে এবং একই দিনে শাহানাজকে বিয়ে করে শাহানাজের সঙ্গে ঘর-সংসার করতে থাকে।

১৬ মে সন্ধ্যার পরে সোহেল রানা শাহানাজ বেগমকে নিয়ে তার গ্রামের বাড়ি চাটখিলের করটখিলে আসে। বাড়িতে আসার পর শাহানাজ দেখতে পায় তার আগের স্ত্রী ও সন্তান রয়েছে। তারপরও শাহানাজ স্বামীর সঙ্গে সংসার করার সম্মতি প্রকাশ করে।

কিন্তু সোহেল রানার আগের স্ত্রী, আত্মীয়স্বজনসহ স্থানীয় মাসুদ মেম্বার সোহেল রানাকে মারধর করে একঘরে আবদ্ধ করে রাখে এবং শাহানাজকে টানাহেঁচড়া করে মারধর করে রাত সাড়ে ৯টায় বাড়ি থেকে বের করে দেয়। শাহানাজ নিরুপায় হয়ে চাটখিল থানায় এসে একটি অভিযোগ দায়ের করে কুমিল্লায় চলে যান।

শাহানাজ বেগম সোমবার সকালে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের জানান, সোহেল রানাকে ১নং ও মাসুদ মেম্বার কে ২নং আসামি করে ৭ জনের বিরুদ্ধে গত ১৬ মে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ মোটা অংকের টাকার বিনিময়ে মেম্বার কে বাদ দিয়ে আদালতে চার্জশিট প্রদান করেন।

অপরদিকে শাহানাজ গত ২ জুন কুমিল্লা জুডিশিয়াল আদালতে একটি নারী নির্যাতন মামলা করেন। ঐ মামলায় সোহেল রানার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে। শাহানাজ সাংবাদিকদের মাধ্যমে এই প্রতারক সোহেল রানার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে স্থানীয়ভাবে খবর নিয়ে জানা যায়, সোহেল রানা এইভাবে প্রতারণা করে আরো একাধিক বিয়ে করে তাদের ওপরও একইভাবে নির্যাতন চালায়।

এ ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মোন্নাফের সঙ্গে কথা বললে তিনি জানান, সোহেল রানাকে সোমবার দুপুরে কোর্টে পাঠানো হয়েছে। চার্জশিটে মেম্বারের নাম বাদ দেওয়া প্রসঙ্গে তিনি জানান, মেম্বারের বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা না পাওয়ায় চার্জশিটে তার নাম বাদ দেওয়া হয়েছে।

এমএইচ

প্রবাসীর বাড়িতে কিশোর গ্যাংয়ের হামলা, লুটপাট

স্কুলছাত্রকে গুলির ঘটনায় কুমিল্লায় বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার আটক ৪

ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনে আবারো পাথর নিক্ষেপ, আহত যুবক

ফেনী সরকারি কলেজে ফরিদ-কমরুল প্যানেল জয়ী

খাগড়াছড়িতে ৮ ফুটের অজগর উদ্ধার

ফরিদগঞ্জের পল্লী বিদ্যুতের ডিজিএম নিজ কার্যালয়ে অবরুদ্ধ

নোয়াখালীতে ব্যবসায়ী রফিক উল্যাহকে দাফন

চট্টগ্রামে পলাশ হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন

ইসলামী ব্যাংকের ১৭ লাখ টাকা চুরি, আটক ১

জেঠাতো ভাইয়ের গাছের আঘাতে চাচাতো ভাইয়ের মৃত্যু