হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ বলে ফেসবুক পোস্ট, ইমামকে চাকরিচ্যুত করলেন আ.লীগ নেতা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহকে বাংলার ক্যাপ্টেন বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চাকরি হারিয়েছেন মসজিদের ইমাম।

ঘটনাটি ঘটেছে গত শনিবার জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইল গ্রামে। দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল্লাহ মিজানকে এ ঘটনায় চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন স্থানীয় আওয়ামিলীগ নেতা মোঃ হানিফ মিয়া।

জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে শাপলা প্রতীক নিয়ে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ-কে অভিনন্দন জানিয়ে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি ব্যানার পোস্ট করেন মাওলানা আবদুল্লাহ মিজান। সেখানে তিনি হাসনাতকে ‘বাংলার ক্যাপ্টেন’ উল্লেখ করে শুভেচ্ছা বার্তা দেন।

পোস্ট দেওয়ার পর থেকেই স্থানীয় আওয়ামী লীগ নেতা হানিফ মিয়া ও মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া এবং তার অনুসারীরা ইমামের ওপর অসন্তোষ প্রকাশ করেন। এবং পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। 

শনিবার মসজিদ কমিটির বৈঠকে হানিফের চাপে মাওলানা আব্দুল্লাহ মিজানকে ইমামের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, চলমান রমজান মাস শেষ হওয়ার পর তা কার্যকর হবে। 

স্থানীয়রা জানান, দশ বছর যাবত তিনি ওই মসজিদে ইমামতি করছেন। একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তাকে চাকরিচ্যুত কর হয় । তিনি নিয়মিত নামাজ পরিচালনা, কোরআন শিক্ষা ও ধর্মীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। হঠাৎ অব্যাহতির ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

ইমাম মাওলানা আবদুল্লাহ মিজান বলেন, এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। আপনারা আমাকে বিপদে ফেলবেন না। এখন কথা বললে আমি এই মাসের বেতনও পাব না। 

এ বিষয়ে জানতে চাইলে মসজিদ কমিটির সভাপতি ফিরুজ মিয়া বলেন, হুজুর হয়ে কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দেয়, তার আরো কিছু নৈতিক সমস্যা আছে তাই তাকে বিদায় করে দিয়েছি।

এই বিষয়ে জানতে চাইলে বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার তানভির হোসেন বলেন, আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিচ্ছি। 

লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির হাফিজ উল্যাহ, সেক্রেটারি মহসিন কবির

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের