হোম > সারা দেশ > চট্টগ্রাম

খাগড়াছড়ির পরিস্থিতি থমথমে

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি

পাহাড়ি শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার জেরে গত কয়েক দিন ধরে অবরোধ, মিছিল, সমাবেশ ও সবশেষ সহিংস পরিস্থিতির পর খাগড়াছড়িতে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।

শনিবার দুপুর থেকে সদর উপজেলা পরিষদ এলাকা, মহাজন পাড়া, নারিকেল বাগান, চেঙ্গী স্কোয়ার, শহীদ কাদের সড়কে দুটি পক্ষের মধ্যে পৃথক ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আইনশৃঙ্খলাবাহিনী ফাঁকা গুলি ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনার সময় স্বনির্ভর এবং নারিকেল বাগান এলাকায় বেশ কিছু দোকানে হামলা, ভাঙচুর করা হয়।

পরিস্থিতি অবনতি হওয়ায় দুপুর থেকে খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য জারিকৃত ১৪৪ ধারা বলবৎ রয়েছে। ৭ প্লাটুন বিজিবির পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে।

সহিংতায় অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। এরমধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়েছে। এদিকে রাতে খাগড়াছড়িতে বৌদ্ধ বিহারে নাশকতার প্রস্তুতিকালে ৩ যুবককে আটক করা হয়।

ঘটনায় সাজেকে ঘুরতে গিয়ে প্রায় দুই হাজার পর্যটক আটকা পড়ে। পরে বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় খাগড়াছড়ি ফিরে রাতেই নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে ফিরে গেছেন। খাগড়াছড়ি শহরের বিভিন্ন হোটেলে এখনো বিপুল সংখ্যক পর্যটক আটকা পড়ে দুর্ভোগেরর শিকার হচ্ছেন।

গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শয়ন শীল (১৯) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে দ্বিতীয় দফায় শনিবার সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ডাকা হয়েছিল।

অবরোধ চলাকালে জেলার বিভিন্ন স্থানে গাচের গুড়ি ফেলে টায়ারে আগুন দিয়ে সড়কে ব্যারিকেড দেয়া হয়। আলুটিলা একটি অ্যাম্বুলেন্স এবং নারানখাইয়া এলাকায় একটি অটো ভাঙচুর করা হয়। বর্তমানে এলাকায় নিরাপত্তা জোরদার করা হলেও জনমনে আতংক বিরাজ করছে।

এদিকে নতুন করে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কথা শোনা গেলেও তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার রাতে ফেসবুকের বিভিন্ন আইডি থেকে সড়ক অবরোধের কথা বলা হলেও কিছুক্ষণ পর তা প্রত্যাহারের কথা বলা হয়। এর কিছুক্ষণ পর পুনরায় অবরোধ কর্মসূচি পালনের কথা বলা হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, এখন সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকলকে ধৈর্য্য ধরার অনুরোধ জানান।

আন্দামান সাগরে ট্রলারডুবির ঘটনায় ৯ জনকে জীবিত উদ্ধার

চাঁদপুরে ৪৫টি বাজারে ১ বৈশাখ থেকে বন্ধ হচ্ছে খাজনা উত্তোলন

ফ্যাসিবাদকে পরাজিত করে ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করব : অ্যাড. তারিকুল

আন্দামান সাগরে ট্রলার ডুবে ২৬৪ বাংলাদেশি নিখোঁজ

মহাসড়কে আনসারদের বহনকারী তিন বাসের সংঘর্ষে সাতজন হাসপাতালে

কাজের মান নিয়ে অভিযোগ তোলায় প্রকৌশলীকে বাঁশ নিয়ে দৌঁড়ালেন ঠিকাদার

সরকারি সিদ্ধান্ত ছাড়া নদী থেকে বালু উত্তোলন করা যাবে না : এমপি মানিক

নকলমুক্ত শিক্ষা ও মানবসম্পদ গঠন বিএনপির অঙ্গীকার: ড. খন্দকার মারুফ

বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় হাতেনাতে ২৬ রোহিঙ্গা আটক

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনুমতি ছাড়াই সৌদি ভ্রমণের অভিযোগ