হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে করোনায় আরো দুইজনের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) দুপুরে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো ২৪ ঘণ্টার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জনে।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন, পটিয়া উপজেলার মো. ইরশাদ (১৪) এবং কর্ণফুলী উপজেলার ইয়াসমিন আক্তার (৪৫)। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, ইরশাদ দীর্ঘদিন ধরে কিডনি রোগে এবং ইয়াসমিন ফুসফুসের সংক্রমণসহ যক্ষ্মায় ভুগছিলেন। দুজনই চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। চট্টগ্রামের ১২টি ল্যাবে নমুনা পরীক্ষায় এসব শনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ, এপিক হেলথ কেয়ার, মেট্রোপলিটন হাসপাতাল ও ন্যাশনাল হাসপাতাল ল্যাবে ১ জন করে, ইম্পেরিয়াল হাসপাতালে ৪ জন এবং শেভরন ও পার্কভিউ হাসপাতালে ২ জন করে আক্রান্ত হন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ জন। এর মধ্যে নগরে শনাক্তের সংখ্যা বেশি। আর মৃত্যু বেশি উপজেলায়।

ফেনীতে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার