হোম > সারা দেশ > চট্টগ্রাম

সাগরে জলদস্যুদের গুলিতে জেলে নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে জলদুস্যদের গুলিতে কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার এক জেলে নিহত হয়েছেন।

বুধবার দুপুরে সাগরে মাছ ধরতে গিয়ে কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং আকরবলী ঘাটের জসিম উদ্দিনের মালিকানাধীন এফবি আজুফা আকতার মানু নামের ফিশিং বোটটি জলদস্যুদের কবলে পড়ে। ওই সময় জলদস্যুদের গুলিতে শাহাদত হোছাইন খোকন নামের এক জেলে নিহত হন।

নিহত শাহাদাত হোছাইন উত্তর ধূরুং ইউনিয়নের মনসুর আলী হাজীরপাড়ার মৃত মো. বাদশার ছেলে।

ট্রলার মালিক জসিম উদ্দিন জানান, তিন দিন আগে এফবি আজুফা আকতার মানু ১৯ জন মাঝিমাল্লা নিয়ে বঙ্গোপসাগরে মাছ শিকারে যায়। বুধবার বিকেলে একটা ট্রলিং থেকে তাকে ফোন করে জানানো হয়, তার বোট ডাকাতি হয়েছে। একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। আরেকটি বোটে জেলে শাহাদাতকে নিয়ে আসার পথে তিনি মারা যান।

কুতুবদিয়া উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন জানান, গত এক মাস ধরে সাগরে ডাকাতি বেড়ে গেছে। ডাকাতের ভয়ে জেলেরা মাছ ধরতে যাচ্ছেন না।

বিষয়টি নৌবাহিনী ও কোস্টগার্ডকে জানিয়েও কোনো সমাধান মিলছে না বলেও দাবি করেন তিনি।

সাগরে নিরাপদে মাছ শিকারে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন মৎস্যজীবীদের এই নেতা।

কুতুবদিয়া থানার পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত জেলের মরদেহ কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭