হোম > সারা দেশ > চট্টগ্রাম

লামায় ১০ কেজি তামাক নিয়ে সংঘর্ষ, নিহত ১

উপজেলা প্রতিনিধি, লামা (বান্দরবান)

বান্দরবান জেলার লামা উপজেলায় তামাক চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আয়েশা বেগম নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি বড়বিল পাড়ায়। নিহত আয়েশা বেগম বড়বিল পাড়ার বাসিন্দা আবদুল হাকিমের স্ত্রী। এ ঘটনায় জড়িত সন্দেহে আবুল হাসেশ নামের একজনকে আটকরা হয়েছে।

লামা থানার ওসি (তদন্ত) এনামুল হক ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বড়বিল পাড়ার তৌহিদ আলমের তামাক চুল্লিতে আয়েশা বেগমের ছেলে মীর আহমদের তামাক পোড়ানো হতো। এ কারণে চুল্লিতে মীর আহমদের কিছু তামাক রয়ে

যায়। তৌহিদ আলমের সঙ্গে তামাক লেনদেনকে কেন্দ্র করে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পাশের জব্বর আলীর ছেলে রুবেল ভুলক্রমে চুল্লি থেকে মীর আহমদের ১০ কেজি তামাক নিয়ে যায়। এ নিয়ে রুবেল ও মীর আহমদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে মীর আহমদের মা আয়েশা বেগম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আয়েশা বেগমকে উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় আয়েশা বেগম মারা যান।

তিনি আরও বলেন, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার সকালে আয়েশা বেগমের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আবুল হাশেম নামের একজনকে আটক করে প্রাথমিক জিঙ্গাসাবাদ করা হচ্ছে। জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে। এদিকে সামান্য তামাক নিয়ে এমন ঘটনা খুবই দুঃখজনক বলে জানান ফাঁসিয়াখালী ইউপির সদস্য আপ্রুসিং মার্মা।

সুবর্ণচরে বাড়ির ছাদে মিলল ৭৫০ লিটার ডিজেল

কুমিল্লা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত প্যানেল বিজয়ী

কাপ্তাইয়ে দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্য গুরুতর জখম

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা