হোম > সারা দেশ > চট্টগ্রাম

এবার সেন্টমার্টিন থেকে নৌকাসহ ৭ জেলেকে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফের পর এবার সেন্টমার্টিনের দক্ষিণে সাগর থেকে একটি মাছ ধরার নৌকাসহ বাংলাদেশি ৭ জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী 'আরাকান আর্মি'। সাগরে জাল ফেলে মাছ ধরার সময় সেন্টমার্টিন দ্বীপের নিকটবর্তী ‘সীতা’ নামক এলাকা থেকে বুধবার বেলা ২টার দিকে তাদের অপহরণ করা হয়।

টেকনাফ কাযুকখালীয়া ঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন ।

সাজেদ আহমদ বলেন, জেলেসহ যে নৌকাটি আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, সেটির মালিক টেকনাফ পৌরসভার কাযুকখালীয়াপাড়ার বাসিন্দা মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল কায়সার। ওই নৌকাটিতে সাতজন মাঝিমাল্লা ছিলেন। তবে তাৎক্ষণিক জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।

ওই ট্রলারের মাঝি দিল মোহাম্মদের সঙ্গে মুঠোফোনে কথা হয়েছে জানিয়ে সাজেদ আহমদ বলেন, সেন্টমার্টিনের দক্ষিণে সাগরে জাল ফেলে মাছ ধরার সময় স্পিডবোট নিয়ে আরাকান আর্মির সদস্যরা বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ে। এসময় তারা কয়েকটি নৌকাকে ধাওয়া দেয়। এরমধ্যে একটি নৌকাসহ ৭ জেলেকে ধরে মিয়ানমারের দিকে নিয়ে যায় আরাকান আর্মির সদস্যরা।

ট্রলার মালিক নুরুল কায়সার বলেন, প্রায় ২২ লাখ টাকার বিনিময়ে ট্রলারটি তৈরি করা হয়। আরাকান আর্মি বাংলাদেশের জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে জেলেসহ ট্রলারটি নিয়ে গেছে।

তিনি জেলেসহ ট্রলারটি ফেরত আনার জন্য সরকার ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছেন জানিয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সাংবাদিকদের বলেন, প্রায় প্রতিদিনই আরাকান আর্মির সদস্যরা সাগর থেকে ফেরার পথে বাংলাদেশি জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে ধরে নিয়ে যাচ্ছে।

গত চার দিনে সাতটি ট্রলারসহ ৫১ জন জেলেকে অপহরণ করা হয়েছে বলে জানিয়েছে ট্রলার মালিক সমিতি। এর আগে ৫ আগস্ট নিয়ে গেছে ২ জনকে।

২০২৪ সালের ডিসেম্বর থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে আরাকান আর্মি ২৬২ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায়। এদের মধ্যে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্রচেষ্টায় কয়েক দফায় ১৮৯ জন জেলে এবং ২৭টি নৌযান ফেরত আনা হয়েছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড