হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমাকে ভোট দিলে উন্নয়নের জোয়ার বইয়ে দেব

রামগঞ্জে ধানের শীষের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনে ধানের শীষের প্রার্থী শাহাদাত হোসেন সেলিম বলেছেন, ‘আমাকে যদি আপনারা ভোট দেন, আমি যদি এমপি হতে পারি, তাহলে রামগঞ্জে উন্নয়নের জোয়ার বইয়ে দেব। আমি রামগঞ্জ থেকে নিতে আসি নাই, আমি রামগঞ্জকে দিতে এসেছি। আমার সব সময় ধ্যানধারণা থাকবে কীসে রামগঞ্জের উন্নতি করা যায়।

তিনি বুধবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার ১০ নং ভাটারা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘কিছুদিন আগে একটি দল জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে, কিন্তু আল্লাহ সেখানে নারাজ হয়ে তাদের মার্কাই বিলুপ্ত করে দেন, তারা এখন যে মার্কাকে সমর্থন করছে তা দেখতে গোখরা সাপের মতন, মার্কাটি সাপের মতন ফনা তুলে আছে, আপনারা দেখলেই ভয় পাবেন।’

তিনি শাপলা কলির প্রার্থী মাহবুব আলমকে ইঙ্গিত করে বলেন, এই মার্কার প্রার্থী জুলাই আন্দোলনের সময় দেশে ছিল না। এখন জুলাইযোদ্ধা হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। সে গত দেড় বছরে অবৈধভাবে শত কোটি টাকার মালিক হয়েছে।

জনগণ তার অর্থের উৎস জানতে চায়। তার বাবা তার নির্বাচন করে না, তিনি ধানের শীষের নির্বাচন করেন। তার ভাইও তার সাথে নেই।

উল্লেখ্য, ১১ দলীয় জোটের পক্ষ থেকে এনসিপির মাহবুব আলম লক্ষ্মীপুর ১ রামগঞ্জ থেকে শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।

ভাটরা ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হান্নান লাভলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ভূঁইয়ার সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য দেন রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি যুক্তরাজ্য বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. আবু নাসের কেন্দ্রীয় ছাত্রদল নেতা ওমর ফারুক শাকিল, ভাটরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নুরনবী মুক্তাসহ প্রমুখ।

এ সময় বক্তারা সবাই আগামী ১২ ফেব্রুয়ারি দলমত-নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।

রেলওয়ে পূর্বাঞ্চলের শতকোটি টাকার জমি বিনা টেন্ডারে বরাদ্দ

চান্দিনায় সাংবাদিক হয়রানি: এসি ল্যান্ড ফয়সালকে জৈন্তাপুরে বদলি

নদীতে ভাসমান ট্যাংকার থেকে ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ

প্রধান শিক্ষিকাকে লাথি মারা সেই আ.লীগ নেতা সুজন গ্রেপ্তার

মাদক ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: সিএমপি কমিশনার

মুক্তিযুদ্ধকে অস্বীকারকারীরা এ দেশে রাজনীতি করার অধিকার নেই: বুলু

বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি করায় দুই প্রতিষ্ঠানের জরিমানা

চট্টগ্রামে জুলাইয়ের ৬৯ মামলা, অগ্রগতি ৯০ শতাংশ

টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল, সাধারণ সম্পাদক মামুন

মর্টার শেল নিষ্ক্রিয় করতে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ‘বোম্ব ডিসপোজাল ইউনিট’