হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের প্রলোভনে শ্লীলতাহানি ও পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার ১

চট্টগ্রাম ব্যুরো

ছবি: আমার দেশ

চট্টগ্রামের সদরঘাট থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ, পর্নোগ্রাফি উৎপাদন ও মানসিক নির্যাতন মামলার এক এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সদরঘাট থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামির নাম তৌসিফ আহমেদ (২২)। তিনি সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেনের মৃত আব্দুল হাই ও নুর বেগমের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ জুন সদরঘাট থানায় তৌসিফ আহমেদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলার এজাহারে আসামির বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে যৌন সম্পর্ক স্থাপন, পর্নোগ্রাফি তৈরি ও মানসিক নির্যাতনের অভিযোগ আনা হয়।

মামলা দায়েরের পর সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফের নেতৃত্বে এসআই নুর উদ্দিন ও পুলিশের একটি চৌকস দল গতকাল ২৫ জুন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সদরঘাট থানার ওসি মুহাম্মদ শরীফ জানান, মামলার এজাহারনামীয় আসামি তৌসিফ আহমেদকে গ্রেপ্তারের পর যথাযথ আইনিপ্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ দমনে থানা পুলিশের এই ধরনের বিশেষ অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

এমএইচ

সাতকানিয়ায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

মাদক নিয়ে আপস নয়: এমপি মনিরুল হক চৌধুরী

জাগপা নোয়াখালী জেলা কমিটির দায়িত্বে আবু নাছের ও তারেক রহমান

রায়পুরে মা ও ৩ মেয়েকে হত্যায় অজ্ঞাতদের নামে মামলা

স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ

চট্টগ্রামে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধ: ৬ জনের বিরুদ্ধে মামলা

‎খাগড়াছড়িতে সেনাবাহিনী-ইউপিডিএফ গোলাগুলি, গুলিবিদ্ধ কমান্ডার আটক

রাজস্থলীতে চীনা জামাই; বিয়ের পর প্রথমবার শ্বশুরবাড়িতে শি লা

হেফাজতে নির্যাতন বন্ধের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই