হোম > সারা দেশ > চট্টগ্রাম

আমার দেশে সংবাদ প্রকাশের পর আলোচিত প্রকৌশলী সবুজের বদলি

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের সংবাদ দৈনিক আমার দেশ পত্রিকায় প্রকাশের পর আত্মগোপনে থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর দেবিদ্বার উপজেলার সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) সবুজ চন্দ্র সরকারকে জনস্বার্থে প্রেষণে এলজিইডির সদরদপ্তর ঢাকায় বদলি করা হয়েছে।

বুধবার স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) কাজী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়েছে, দেবিদ্বার উপজেলা এলসিডি সহকারী প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) সবুজ চন্দ্র সরকারকে (প্রেষণে) চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প, এলজিইডি সদর দপ্তর ঢাকা বদলি করা হলো।

উল্লেখ্য, দেবিদ্বার উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) ইসকন সদস্য সবুজ চন্দ্র সরকারের বিভিন্ন অনিয়ম ও ঘুষ দুর্নীতিসহ ভুয়া প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগে দৈনিক আমার দেশসহ কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশের পর থেকে অফিসে অনুপস্থিত হয়ে আত্মগোপনে থেকে ফাইল ও হাজিরাতে স্বাক্ষর করেন। গোপনে ফাইল ও হাজিরায় স্বাক্ষরের সংবাদ দৈনিক আমার দেশসহ বেশকিছু স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি