হোম > সারা দেশ > চট্টগ্রাম

রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত কর্মী, তিনদিন পর মামলা

উপজেলা প্রতিনিধি, ‎রায়পুর (লক্ষ্মীপুর)

‎লক্ষ্মীপুরের রায়পুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে এক কর্মী নিহত হওয়ার তিনদিন পর ২৬ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১৬০ জনকে আসামি করা হয়েছে।

বুধবার রাত ১২টার দিকে নিহতের বড় ভাই হানিফ দেওয়ান রায়পুর থানায় এ মামলা করেন। এ মামলায় প্রধান আসামি হলেন, উত্তর চর বংশী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি ফারুক কবিরাজ। তবে এ মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এরআগে, গত সোমবার উপজেলার চর বংশী ইউনিয়নের চরগাছিয়া এলাকায় উপজেলা কৃষকদলের সদস্য সচিব জিএম শামীম গাজী ও ফারুক কবিরাজের সমর্থকদের সংঘর্ষ হয়। মেঘনা নদীর বুকে আলতাব মাস্টার মাছ ঘাট নিয়ে তাদের এ সংঘর্ষ হয়। এসময় প্রবাসী বিএনপি কর্মী সাইজুদ্দিন নিহত হন।

তবে এই এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। সংঘর্ষের ঘটনার পর থেকে পুরুষ শূন্য হয়ে পড়েছে পুরো এলাকায় । তবে ঘটনার চার দিন অতিবাহিত হওয়ার পরও দু পক্ষের মধ্যে উত্তেজনা রয়েছে।

‎রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজামউদ্দিন ভূঁইয়া মামলার বিযয়টি নিশ্চিত করে বলেন, জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

মিয়ানমারে পাচারের চেষ্টা, কোস্ট গার্ডের অভিযানে সিমেন্টসহ বোট জব্দ

উখিয়ায় আবারও ল্যান্ডমাইন বিস্ফোরণ, আহত ১

হাজীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৭০১ শিক্ষার্থী অনুপস্থিত

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের পাশে প্রকাশ্যে হরিণ জবাই

চট্টগ্রামে জব্দ ৬০ হাজার লিটার চোরাই মেরিন ফুয়েল নিলামে বিক্রির সিদ্ধান্ত

মাননীয় স্পিকার আমি এলাকায় মুখ দেখাতে পারি না: সংসদে হাসনাত আবদুল্লাহ

চিকিৎসা নিতে হাসপাতালে হাজির অসুস্থ কাক

মিরসরাইয়ে ডাকাতির ৮ ঘণ্টা মধ্যে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম শহরে মাত্রাতিরিক্ত লোডশেডিং

ডিজেল ও জেট ফুয়েল নিয়ে চট্টগ্রাম বন্দরে তিন জাহাজ