হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

আরেক সন্ত্রাসীর বাবাসহ

উপজেলা প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের লোহাগাড়ায় যৌথবাহিনীর পৃথক দুটি অভিযানে এক শীর্ষ সন্ত্রাসী ও আরেক সন্ত্রাসীর বাবাকে আটক করা হয়েছে। বুধবার ভোর ৪টা ও সকাল ৯টার দিকে বড়হাতিয়া এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে এ দুজনকে আটক করা হয়।

সেনাবাহিনী জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লে. কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীনের নেতৃত্বে উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শীর্ষ সন্ত্রাসী কালা বাবুল (৩৫)-এর বাড়িতে অভিযান পরিচালিয়ে অস্ত্রসহ তাকে আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে ১টি এলজি, ২টি কার্তুজ, ৭টি রাম দা ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

আটককৃত কালা বাবুল উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৭নং ওয়ার্ডের মো. ইউনুসের পুত্র।

অন্য দিকে উপজেলার বড়হাতিয়ার ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী গ্রুপ তৌহিদ বাহিনীর বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা আবু তাহের (৬৫)কে আটক করা হয়। আটককৃত আবু তাহের একই এলাকার মৃত আনু মিয়ার পুত্র।

লোহাগাড়ায় দায়িত্বরত সেনাবাহিনীর কর্নেল মোহাম্মদ ভূমেদ্বীন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বড়হাতিয়া ইউনিয়নে পৃথক দুটি অভিযানে অস্ত্র ও অভিযুক্ত দুজনকে আটক করা হয়। আটককৃত আসামিদের লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয় হয়েছে।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি