হোম > সারা দেশ > চট্টগ্রাম

মোংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) অভিযানে মোংলা থেকে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। এসময় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, বুধবার ও বৃহস্পতিবার টানা দুইদিন অভিযান চালিয়ে এসব অস্ত্র-অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হবে।

ডিবি (উত্তর) বিভাগের একজন কর্মকর্তা জানান, পুলিশের কাছ থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হচ্ছিল অনেকদিন ধরে। তথ্যপ্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অবশেষে মংলা থেকে অস্ত্র উদ্ধারে সফল হয় পুলিশ। গ্রেপ্তার দুজনের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

চট্টগ্রাম পুলিশের উপ-কমিশনার (ডিসি ক্রাইম) রইস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ দুজন গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না