হোম > সারা দেশ > চট্টগ্রাম

চান্দিনায় বৃদ্ধা গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা)

কুমিল্লার চান্দিনা উপজেলায় ধান কাটার কাজে আসা রংপুরের শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধা গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। হত্যার পর স্বর্ণালংকার ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় অভিযুক্তরা।

চারদিকে অতিবৃষ্টির কারণে স্থানীয়ভাবে ধান কাটার শ্রমিকের সংকট দেখা দিলে চান্দিনার কৃষকেরা রংপুর অঞ্চল থেকে শ্রমিক এনে কাজ করাচ্ছিলেন। তবে সেই সুযোগেই ঘটে যায় ভয়াবহ হত্যাকাণ্ড।

রোববার (৩ মে) আনুমানিক রাত ৩টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওলিপুর গ্রামে এ ঘটনা ঘটে। ধান কাটার কাজে আসা রংপুরের চার শ্রমিক বৃদ্ধা গৃহকর্ত্রী সমিরণ বেগমকে (৭৫) শ্বাসরোধে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। পরে তারা ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ প্রায় ৭০ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।

নিহতের ছেলে বশির জানান, চার দিন আগে তারা পাঁচজন রংপুরের শ্রমিককে ধান কাটার জন্য নিয়ে আসেন। এর মধ্যে একজন শ্রমিক আগের দিন সন্ধ্যায় একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। বাকি চারজন রাতে তার মা সমিরণ বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরের স্বর্ণালংকার ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।

নিহত সমিরণ বেগম উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওলিপুর গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী। তার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান জানান, বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

‘পায়ে গুলি’ হুমকিকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না শাহজাহান চৌধুরী

মাদরাসা ছাত্রী নিয়ে শিক্ষক উধাও, থানায় অভিযোগ

চাটখিলে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে