হোম > সারা দেশ > চট্টগ্রাম

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় শ্রীমতি খাল থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার টেগরপুনি এলাকা থেকে লাশটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশের ধারণা, দুই-তিন দিন আগে লাশটি ওই এলাকায় ভেসে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৭টার দিকে শ্রীমতি খালের পানি কমে গেলে গাছের শিকড়ের ওপর ওই যুবকের লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে সকাল ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি খাল থেকে পাড়ে তুলে আনে।

ঘটনাস্থলে পটিয়া থানার ওসি (তদন্ত) যুযুৎস যশ চাকমা জানান, দুই-তিন দিন আগে লাশটি ভেসে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. খালেক জানান, অজ্ঞাত যুবকের আনুমানিক বয়স ৩৫ বছর। তার পরনে কালো রঙের একটি গেঞ্জি ছিল। এ ছাড়া ঘটনাস্থলে একটি টর্চলাইট ও প্লাস পাওয়া গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এমই

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না