হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী: হুইপ নিজান

উপজেলা প্রতিনিধি, কমলনগর (লক্ষ্মীপুর)

সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ নিজান। ছবি: আমার দেশ

জাতীয় সংসদের হুইপ ও লক্ষ্মীপুর-৪ আসনের এমপি এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ৭১-এর চেতনাকে বিক্রি করে একটি দল বহুদিন খেয়ে গেছে। আমরা কিন্তু ওই দলের মত জুলাই চেতনাকে নষ্ট হতে দেব না। জুলাই যুদ্ধে যারা শহিদ হয়েছে আবার অনেকে পঙ্গু হয়েও এদেশকে অশুভ শক্তির হাত থেকে রক্ষা করেছেন; এ রাষ্ট্র জুলাই যোদ্ধাদের কাছে ঋণী।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে কমলনগর উপজেলার পাটারিরহাট ইউনিয়নের বোয়ালিয়া এলাকায় জুলাই যোদ্ধা শহিদ মাজহারুল ইসলাম (মাসরুর) সড়ক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ‎তিনি এসব কথা বলেন।

আশরাফ উদ্দিন নিজান বলেন, হাসিনা সরকারের মত স্বৈরতন্ত্র কায়েম করে আগামী দিনে কেউ আর বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না; এটা জুলাই যোদ্ধারা শিখেয়েছেন। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে জুলাই যোদ্ধাদের বাংলাদেশ, সকলে মিলে একসাথে থাকার বাংলাদেশ।

‎তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অনিয়ম, দুর্নীতি, লুটপাট বন্ধে কঠিন পদক্ষেপ নিচ্ছেন। এ লুটপাট দুর্নীতি বন্ধে সকলের সহযোগিতা প্রয়োজন। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। তরুণ প্রজন্মের লোকজন আরেকটু এগিয়ে আসে তাহলেই শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের সঠিক তালিকা হয়েছে। আগামী দিনে জুলাই যোদ্ধাদের পরিবার রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা পাবে।

এএস

‎পরশুরাম সীমান্তের ৫০ পয়েন্ট দিয়ে আসছে ভারতীয় পণ্য

এক সপ্তাহ পার হলেও উদঘাটন হয়নি রহস্য

এনআইডি ভুলে ২ বছর বেতন বন্ধ শিক্ষিকার, আত্মহত্যার চেষ্টা সন্তানের

উখিয়ায় ৬ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

গণভোট অস্বীকার করে জাতির সাথে বেইমানি করেছে সরকার

এইচএসসি পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ১৩ ঘণ্টা পর ফেরত দিল দুর্বৃত্তরা

মাদক কেলেঙ্কারির ঘটনায় আরো ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

চট্টগ্রামে নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে সিডিএর অভিযান

মদ্যপ অবস্থায় মাকে মারধর, ছেলের এক বছরের কারাদণ্ড

চট্টগ্রামে নতুন উপজেলা ফটিকছড়ি উত্তর, সাধারণ মানুষের উচ্ছ্বাস