হোম > সারা দেশ > চট্টগ্রাম

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কুমিল্লার জমিন পরিবারের পরিবেশ বিভাগের উদ্যোগে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ রাখার এখনই সময়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে পুরাতন গোমতী নদীর তীরে এ মানববন্ধন হয়।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সাংবাদিক, শিক্ষক, পরিবেশ সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বক্তারা বলেন, পরিবেশ দিবসের এ দিনে দেশের সার্বিক পরিবেশ পরিস্থিতি উদ্বেগজনক। নদী, খাল, জলাশয় ও উন্মুক্ত স্থান দখল ও দূষণের কারণে পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক পুরাতন গোমতী নদীও দীর্ঘদিন ধরে অবহেলা, দখল এবং দূষণের শিকার হয়ে অস্তিত্ব সংকটে রয়েছে। এক সময়ের প্রাণবন্ত এই নদী আজ ‘মরা গোমতী’ হিসেবে পরিচিতি পেয়েছে।

মানববন্ধনে বক্তারা রাজধানীর হাতিরঝিল প্রকল্পের উদাহরণ তুলে ধরে বলেন, পরিকল্পিত উন্নয়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পুরাতন গোমতী নদীকেও আধুনিক নগর বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে যেমন নগরীর পরিবেশের উন্নয়ন হবে, তেমনি সৃষ্টি হবে নতুন পর্যটন সম্ভাবনা। পাশাপাশি নাগরিকদেরও পরিবেশ সংরক্ষণে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।

কুমিল্লার জমিন পরিবারের সভাপতি জামিল আহমেদ খন্দকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন দৈনিক কুমিল্লার জমিনের সম্পাদক শাহাজাদা এমরান, আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান, সিটিভি নিউজ২৪ এর সম্পাদক ওমর ফারুকী তাপস, দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন, দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং’র সম্পাদক সৈয়দ আহমেদ লাভলু, নারী নেত্রী শাহানা হক, ব্রাহ্মণপাড়া সরকারি কলেজের প্রভাষক আমিনুল হক মুন্না, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক সিরাজুল হক ।

জেডএম

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা

সীতাকুণ্ডে অপরিকল্পিত শিল্পায়নের আগ্রাসনে হুমকিতে কৃষিজমি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক