হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লা-১: ১৪৫ ভোট কেন্দ্রের মধ্যে ঝুঁকিপূর্ণ ৬৯

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেষ হলো প্রার্থীদের নির্বাচনি প্রচার। একদিন পরেই ভোট গ্রহণের সকল প্রস্তুতি চলছে। এবার কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনে নিরাপত্তা নিয়ে বিশেষ সতর্কতায় রয়েছে প্রশাসন। এ আসনে ১৪৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৬৯টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে অতিমাত্রায় ঝুকিপূর্ণ ৩৩টি কেন্দ্রকে চিহ্নিত করা হয়েছে।

এই আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও ভোটের লড়াই হবে বিএনপি প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেন(ধানের শীষ) ও ১১ দলীয় জোটের প্রার্থী মনিরুজ্জামান বাহলুল (দাঁড়িপাল্লা) এর মধ্যে। অন্য প্রার্থীরা হলেন সৈয়দ ইফতেখার হাসান লাঙ্গল জাতীয় পার্টির প্রার্থী আবু জায়েদ আল মাহমুদ স্বতন্ত্র (কলস), ইসলামী আন্দোলনের বশির আহমেদ ( হাত পাখা), বাংলাদেশ জাসদের বড়ুয়া মনোনীত ধীমন( মোটরগাড়ি), বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আবুল কালাম (হাতি), এবি পার্টির শফিউল বাসার (ঈগল)।

জেলা রিটার্নিং অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, দাউদকান্দি ও মেঘনা উপজেলা নিয়ে কুমিল্লা-১ সংসদীয় আসন। দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১০৭টি ভোট কেন্দ্র। এখানে অস্থায়ী ৪৯টিসহ মোট ভোট কক্ষ রয়েছে- ৬৮৮টি। এ উপজেলায় সর্বমোট ভোটার তিন লাখ ২৪ হাজার ৫৩৫ জন এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৫ হাজার ৮৮১ জন এবং মহিলা ভোটার এক লাখ আটান্ন হাজার ৬৫৪ জন।

মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নে ৩৮টি ভোট কেন্দ্রে অস্থায়ী ২৯টিসহ ২২৩টি ভোট কক্ষ রয়েছে। এ উপজেলায় সর্বমোট ভোটার- ১ লাখ ১২ হাজার ৩৩৫ জন এর মধ্যে পুরুষ ভোটার সাতান্ন হাজার ৬১৩ জন এবং মহিলা ভোটার চুয়ান্ন হাজার ৭২২ জন। দাউদকান্দি ও মেঘনা উপজেলায় ৬৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ তালিকাভুক্ত করা হয়েছে।

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার জানান, শতভাগ সিসি ক্যামেরার আওতায় মোট ৩৮টি কেন্দ্রের মধ্যে ১৮ ঝুঁকিপূর্ণ। নদীবেষ্টিত চালিভাঙ্গা ইউনিয়নের চারটি ভোটকেন্দ্রে পুলিশ ও আনসারের পাশাপাশি সেনাবাহিনীর একটি দল দায়িত্ব পালন করবে।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাছরীন আক্তার বলেন, শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিশ্চিত করতে সবগুলো ভোটকেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। উপজেলার সব ভোটকেন্দ্রেই শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম