হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় মসজিদের সেক্রেটারিকে হত্যা, দুই আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)

কুমিল্লার দেবিদ্বারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ফতেহাবাদ বায়তুল আল আকসা জামে মসজিদ কমিটির সেক্রেটারি ইব্রাহীম খলিলকে হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

গ্রেপ্তারকৃতরা হলো কুমিল্লার দেবিদ্বার থানাধীন ফাতেহাবাদ গ্রামের জহিরুল ইসলাম ভূঁইয়া ওরফে ভুট্টুর ছেলে জাহিদ হোসেন ভূঁইয়া (২৫) ও তার সহোদর অনিক ভূঁইয়া (২০)। নিহত ইব্রাহীম খলিল দেবিদ্বার পৌর এলাকার ফতেহাবাদ দক্ষিণপাড়া গ্রামের মৃত হাসন আলীর ছেলে।

শুক্রবার রাতে র‌্যাব-১১ কোম্পানি কমান্ডার ও স্কোয়াড্রন লিডার মো. ইশতিয়াক হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদর্শনগর এলাকায় র‌্যাব-১১ ও র‌্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গত ১৪ ফেব্রুয়ারি কুমিল্লায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দেবিদ্বার উপজেলার নয়াকান্দি ও ফতেহাবাদ গ্রামের দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এর জের ধরে মাসুদ ও কামরুলের পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। পরে মাসুদ, ওবায়দুল ও জিল্লুরের নেতৃত্বে রাত সাড়ে ৯টায় কামরুলদের ওপর হামলা চালানো হয়। এসময় কামরুলের সহযোগীরা প্রাণভয়ে দৌড়ে মসজিদের ভেতরে ঢুকে পড়ে। তখন নয়াকান্দি গ্রামের ছেলেরা তাদের মসজিদে খুঁজতে এসে নামাজরত মুসল্লিদের এলোপাতাড়ি মারধর করে এবং মসজিদে ভাঙচুর চালায়। মুসল্লিরা হামলাকারীদের বাধা দিলে তাদের আঘাতে সাধারণ ইব্রাহীম খলিলসহ ১২ জন আহত হন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, পরে ইব্রাহীম খলিলকে মারাত্মক আহত অবস্থায় ওই দিন রাতেই ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর ৬ দিন পর ইব্রাহিম সেখানে মারা যান।

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি